সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক, দুই নয় পরপর ৪০টি টব থরে থরে সাজানো৷ প্রত্যেকটিতে রয়েছে ছোট ছোট চারাগাছ৷ তবে ছোট্ট এই গাছগুলির কদর আকাশছোঁয়া৷ ৪০টি টবে প্রায় ন’কেজি গাঁজা চাষ করেছিল সৈয়দ শাহেদ হুসেন (৩৩)৷ তাও নিজের ফ্ল্যাটের ভিতরে৷ নিষিদ্ধ এই মাদক চাষ ও বিক্রির অভিযোগে যুবককে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷
মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়৷ এক ব্যক্তিকে গাঁজা বিক্রির করতে গিয়েই ধরা পড়ে সে৷ পরে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়৷ হায়দরাবাদে হুসেনের তিন বেডরুমের ফ্ল্যাটে ঢুকে গাঁজার গাছ দেখে স্তম্ভিত হয়ে যায় এসটিএফ৷ পুলিশি জেরায় হুসেন জানিয়েছে, আগে সে একটি ব্যাঙ্কে চাকরি করত৷ মাস তিনেক আগে এক মার্কিনী বন্ধুর পরামর্শে ইন্টারনেটের মাধ্যমে বাড়ির ভিতরে গাঁজা চাষের পদ্ধতি শিখে নেয়৷ এরপর স্থানীয় বাজার থেকে গাঁজা গাছ তৈরির যাবতীয় সরঞ্জাম কিনে এনে চাষ শুরু করে৷
গাঁজা তৈরির আদর্শ পরিবেশ গড়ে তোলার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি, এলইডি আলো, এসি লাগায় ফ্ল্যাটের ঘরগুলিতে৷ সম্প্রতি হায়দরাবাদের বেশ কিছু পার্টিতে গাঁজা সরবরাহ করেছিল হুসেন৷ ছোটবেলা থেকেই মাদকাসক্ত ছিল সে৷ হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এর আগে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, তান্দুর এলাকায় মাদক বিক্রেতাদের কাছ থেকে ৩,৫০০ টাকায় এক কিলো গাঁজা কিনে হায়দরাবাদে ১৬,০০০ টাকায় বিক্রি করত হুসেন৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!