সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশপ্রেমিক ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৮৬-তম শহিদ দিবস৷ ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে, দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন যাঁরা, আজ তাঁদের স্মরণ করছে দেশবাসী৷
Remembering Bhagat Singh, Rajguru & Sukhdev on the day of their martyrdom. India will never forget their courage & sacrifice.
Advertisement— Narendra Modi (@narendramodi) March 23, 2017
Advertisement
রাজধানী দিল্লি-সহ দেশের একাদিক প্রান্তে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু, রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ, মহম্মদ কাইফও শহিদদের স্মরণে টুইট করেছেন৷
I pay my humble respects to the bold, fearless and revolutionary patriots #BhagatSingh, #Sukhdev, #Rajguru on this #ShaheedDiwas. pic.twitter.com/vQ5v6GmKGx
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 23, 2017
২৩ মার্চকে শহিদ দিবস বা সর্বদয়া দিবস বলে ঘোষণা করেছে কেন্দ্র৷ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল বলে অবশ্য ৩০ জানুয়ারিও শহিদ দিবস হিসাবে পালিত হয়৷ আজ লাহোরের শাদমান চকেও মহা সমারহে পালিত হচ্ছে শহিদ দিবস৷
My tribute to the great Indian freedom fighters Bhagat Singh, Sukhdev and Rajguru on #ShaheedDiwas. pic.twitter.com/QeClXV7YaG
— Ravi Shankar Prasad (@rsprasad) March 23, 2017
কারণ ১৯৩১-এ ২৩ মার্চ লাহোর ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে সেখানেই ফাঁসিতে ঝোলানো হয় ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুকে৷ লাহোর হাইকোর্টের কড়া নির্দেশ, যাঁরা শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে পুলিশকে৷ মাত্র ২৩ বছরের ভগৎ সিংয়ের শহিদ হওয়া আজও দেশের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে৷ কোটি কোটি ভারতীয়র চোখে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু আজও জাতীয়তাবাদের মুখ, বরেণ্য৷
Salute to the 3 brave warriors Bhagat Singh, Sukhdev & Rajguru on #ShaheedDiwas .
Martyrs never Die, they live on in hearts of millions. pic.twitter.com/BuHvzkoWY7— Mohammad Kaif (@MohammadKaif) March 23, 2017
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে