সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে রহস্যমৃত্যু ১৩ বছরের দলিত কিশোরীর। খেতে উদ্ধার হওয়া তার দগ্ধ দেহ ঘিরে শোরগোল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রাজ্যের হরাইয়া থানার অন্তর্গত বলরামপুর নামের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে।
ঠিক কী হয়েছিল? অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট যোগেশ কুমার জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী গ্রামের একটি খেতের পাশে শৌচকর্ম করতে গিয়েছিল। কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে যাওয়ার পরও দেখা যায় সে ফেরেনি। উদ্বিগ্ন পরিবার তার খোঁজ করতে বেরোয়। এদিকে কয়েকজন গ্রামবাসী দেখতে পান, একটি খেতের ভিতরে আগুন জ্বলছে। দ্রুত সেখানে গিয়ে দেখা যায় ওই কিশোরীর দগ্ধ দেহ সেখানে পড়ে রয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ছিলেন ডাক্তার, হয়ে গেলেন দুধ বিক্রেতা! সিদুঁরদানের আগেই মুখোশ খুলল ‘গুণধরে’র, তার পর…]
পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে ওই কিশোরী পুড়ে গেল, এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোনও সুরাহা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]
সর্বশেষ খবর
-
আত্মগোপনের রাজনীতিতে ইতি! পাহাড় সমস্যা সমাধানে কেন্দ্র-রাজ্যের উদ্যোগে খুশি গুরুং
-
‘বিশেষ তাড়া নেই’, তারেকের ভারত সফর প্রসঙ্গে বার্তা বাংলাদেশের, কোন পথে কূটনীতি?
-
ইউটিউবে পড়াশোনা! মেধার জোরে ইসরোয় কাজের সুযোগ নদিয়ার অ্যাম্বুল্যান্স চালকের
-
পথ দেখিয়েছেন মুস্তাফিজুর রানা, এবার ডোমকলে সমবায় সমিতির নির্বাচনে উড়ল লাল আবির
-
ডার্বিতে হ্যাটট্রিকে বাইচুংয়ের পাশে, ডুরান্ড দৌরাত্ম্যে ‘ঘরের ছেলে’ এডমুন্ডের হুঙ্কার, ‘সবে তো শুরু’