সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর তিনি দেশবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে আক্রমণের মূলচক্রীরা রেহাই পাবে না৷ শুক্রবার কোঝিকোড়ে ভাষণ দিতে গিয়েও জানিয়েছিলেন, উরির শহিদদের বলিদান বৃথা যাবে না৷ কিন্তু আশ্বাস সত্ত্বেও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে দেশবাসী৷ সেই প্রেক্ষিতেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদির বার্তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ৷ অনুষ্ঠানের ২৪তম পর্বে দেশবাসীকে বার্তা দিয়ে তিনি জানিয়ে দিলেন, ভারতীয় সেনা কথায় নয়, কাজে সাহসের পরিচয় দেবে৷
সীমান্তে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে ওঠা মাত্র প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত৷ মিসাইল-সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে ইতিমধ্যেই৷ কিন্তু এখনও সরকারিভাবে যুদ্ধের অনুমোদন পায়নি ভারতীয় সেনা৷ যদিও উরি হামলার পর প্রশাসনের থেকেও কঠোর কোনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরাও৷ সেনার একাংশের মত, সহকর্মীদের মৃত্যুর পর কড়া বার্তা দিতে না পরালে সেনার মনোবলই ভেঙে পড়বে৷ যদিও ভারত চেষ্টা করছে কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার পক্ষে তীব্র সওয়াল শুরু করেছে ভারত৷ তাতে খানিকটা সাফল্যও এসেছে৷ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো ইতিমধ্যেই পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে বিল পেশ করেছেন৷ কিন্তু এ সব সত্ত্বেও যুদ্ধের আশঙ্কা এড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
এই পরিস্থিতেই ‘মন কি বাত’-এ মোদি আজ কী বার্তা দেন তার অপেক্ষায় ছিল সাধারণ মানুষ৷ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সেনার কাজ কথায় জবাব দেওয়া নয়৷ কিন্তু নিজেদের কাজেই যে ভারতীয় সেনা তার সাহসের পরিচয় দেবে তাও স্পষ্ট করে জানিয়ে রাখলেন তিনি৷ এদিন উরিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি স্বীকার করে নেন প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনা যথেষ্ট উত্তেজিত৷ দেশবাসীও যে উত্তেজিত তাও মেনে নেন তিনি৷ তবে তাঁর মতে কথায় উত্তর দেওয়া সেনার কাজ নয়৷ কাশ্মীর প্রসঙ্গ টেনেই তাই মোদির বক্তব্য শান্তি ও একতাই ভারতের জাতিগত সাফল্যের চাবিকাঠি৷ সে পথেই যে সমস্ত সমস্যার সমাধান তাই মনে করেন তিনি৷ অর্থাৎ প্রকারন্তরে হিংসা নয়, শান্তির হয়েই বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!