সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট ভোট থেকে তাঁকে অন্য মেজাজে দেখছেন দেশবাসী। যুক্তি, শানিত ভাষায় নাগাড়ে বিঁধে চলেছেন প্রধানমন্ত্রীকে। এবার কংগ্রেস সভাপতির হুল আরও তীব্র। রাহুলের বিদ্রুপ, নরেন্দ্র মোদি দেশের প্রথম কোনও প্রধানমন্ত্রী যাঁর কথার কোনও মানে হয় না। যা বলেন তা হয় না।
[সেনা ব্যারাকের ফুটপাত থেকে উদ্ধার প্রাক্তন অফিসারের দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা]
রবিবার সকালে কংগ্রস সভাপতি টুইট করে এই তির ছোড়েন। রাহুল এক্ষেত্রে তিন বছর আগে প্রধানমন্ত্রীর একটি দাবি তুলে ধরেন। পাশাপাশি রাখেন ফেব্রুয়ারি মাসের একটি বক্তব্য। টুইটে রাহুল লেখেন, ২০১৫ সালের আগস্ট মাসে মোদিজির দাবি ছিল তিনি নাগা সমঝোতাপত্রয় চুক্তি করেছেন। যা ঐতিহাসিক। অথচ নাগা সমঝোতাপত্র নিয়ে এখনও কিছুই এগোয়নি। এবার প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে রাহুলের সংযোজন, উনি আসলে এমন একজন যাঁর কথার কোনও মানে হয় না। এমন একজন প্রধানমন্ত্রী দেশ প্রথম পেল। এরপর রাহুল একটি হ্যাশট্যাগ জুড়ে দেন। যাতে লেখা হয় #CantFindTheAccord”।
August 2015, Mr Modi claims to create history by signing the NAGA accord.
Feb 2018, Naga Accord is still nowhere to be found.
Modi ji is the first ever Indian PM whose words don’t mean anything. #CantFindTheAccord
— Office of RG (@OfficeOfRG) February 4, 2018
আড়াই বছর আগে মোদি রীতিমতো নাগা চুক্তি নিয়ে বড়াই করেছিলেন। বুঝিয়েছিলেন তাঁর জন্য কয়েক দশকের পুরনো এই সমস্যা অতীত হতে বসেছে। রাহুলের টুইটে স্পষ্ট নাগা সমঝোতাপত্র স্রেফ কথার কথা। কিস্যু হয়নি। আসলে ছয় দশকের পুরনো সমস্যা থেকে নাগাল্যান্ডের আইজাক-মুইভা গোষ্ঠী কেন্দ্রর সঙ্গে বসেছিল। সাত নম্বর রেসকোর্স রোডে সেই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল এই সমঝোতাপত্রের ফলে উত্তর-পূর্বের শান্তি প্রক্রিয়ায় গতি পাবে। নাগা মানুষজন তাঁদের প্রকৃত পরিচয় এবং কাজের সুযোগ পাবেন। রাহুল টুইট করে বুঝিয়ে দিয়েছেন চুক্তির নামে যে ফানুস ওড়ানো হয়েছিল তা আসলে ভাঁওতাবাজি। কথার কথা।
[টয়লেটেও জিএসটির কোপ, রেস্তরাঁর বিল দেখে তাজ্জব নেটদুনিয়া]
কথার ভাঁজে কিছু দিন আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে অন্যভাবে বিঁধেছিলেন। তখন দেশের বৃদ্ধি নিয়ে একরকম বলেছিলেন মোদি, আর অন্যরকম বলছেন অরুণ জেটলি। দুই নেতার মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে রাহুল বলেছিলেন, মোদি আসলে যা বলতে চান তা বোঝাতে পারেন না। আর যা বোঝান তা আসলে বলতে চান না। কেন্দ্রীয় বাজেট নিয়ে সমোলচনার পর রাহুল হ্যাশট্যাগ তৈরি করেছিলেন আর এক বছর। অর্থাৎ আর কয়েকটা দিন এই সরকারকে হজম করতে হবে। বদলে যাওয়া রাহুলের নবকম তিরের জবাব অবশ্য গেরুয়া শিবির থেকে এখনও আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাগা চুক্তি নিয়ে রাহুলের এই চাল পাহাড়ি রাজ্যের ভোটের আগে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিল।
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাইদুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও