সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলল৷ পরপর প্রায় ৯০০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠলো কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামনি৷ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের বিস্তীর্ণ এলাকা, যদিও বিস্ফোরণের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷
Karnataka:More than 900 cylinders blast near Chintamani last night.Cylinders were stored in a truck,3vehicles gutted.Situation under control pic.twitter.com/5p2EHwnuGu
Advertisement— ANI (@ANI_news) December 26, 2016
Advertisement
এএনআই সূত্রে খবর, রবিবার রাতে দু’টি ট্রাক ও একটি বোলেরো গাড়িতে করে ওই সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের তীব্রতায় তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে৷ গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায় বলে অনুমান৷ আগুনের লেলিহান শিখা মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা৷ আগুন আয়ত্ত্বে এসেছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷ পুলিশ ও দমকলকর্মীরা আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছেন৷ হতাহতের কোনও খবর নেই৷
#WATCH: More than 900 cylinders blast near Chintamani (Karnataka) last night. 3 vehicles gutted. pic.twitter.com/hJE4l1dhaF
— ANI (@ANI_news) December 26, 2016
সর্বশেষ খবর
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন
-
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
-
মহুয়াকে ‘গো ব্যাক’, গাড়িতে চড়-চাপড়, কালো পতাকায় দফায় দফায় বিক্ষোভ! তুমুল উত্তেজনা চাপড়ায়
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র