সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনা (Covid) সংক্রমণের আতঙ্কে চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনা সামনে এল। ৩ বছরের শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) মাদুরাইতে। পুলিশ জানিয়েছে, পরিবারের পাঁচ সদস্যই বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয় । তবে মৃত্যু হয় ২৩ বছর বয়সি যোথিকা ও তাঁর তিন বছরের ছেলের। বেঁচে যান ওই তরুণীর মা, ভাই ও আরও একজন।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যোথিকার মায়ের নাম লক্ষ্মী। গত ডিসেম্বরে সাধারণ রোগে মৃত্যু হয় লক্ষ্মীর স্বামী নাগরাজের। এরপর থেকে অবসাদে ভুগছিল গোটা পরিবার। মৃত যোথিকা স্বামীর থেকে আলাদা হয়ে মায়ের কাছেই থাকতেন। গত ৮ জানুয়ারিতে যোথিকার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। সে কথা সে মাকে জানায়। এরপরই করোনা সংক্রমণে গোটা পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এবং সকলে বিষপান করে।
[আরও পড়ুন: মা এমনও হয়! সংক্রমণের ভয়ে করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির ডিকিতে তালাবন্দি করলেন মহিলা]
গতকাল সকালে প্রতিবেশীরা বিষয়টা বুঝতে পেরেই পুলিশে খবর দেন। দ্রুত পাঁচজনকেই হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মৃত্যু হয় যোথিকা ও তাঁর সন্তানের। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, পরিবারশুদ্ধ সংক্রমিত হওয়ার ভয়েই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক্ষেত্রে। ঘটনায় এলাকায় যাতে উত্তেজনা তৈরি না হয়, সেই বিষয়টি দেখা হচ্ছে।
প্রসঙ্গত, করোনার ভয়ে গত দুই বছরে নানা ঘটনা সামনে এসেছে বিশ্বজুড়ে। করোনা ছুঁলে মৃত্যু! এই আশঙ্কায় টানা ১৫ মাস ঘরবন্দি থাকার ঘটনাও সামনে এসেছিল। এরপর করোনা তাঁদের ছুঁতে না পারলেও অপুষ্টির কারণে হাসপাতালে ভরতি হতে হয়েছিল এক পরিবারের তিন মহিলাকে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাণ্ডালি গ্রামের সেই ঘটনায় হতবাক হয়েছিল প্রতিবেশী থেকে প্রশাসন।
[আরও পড়ুন: ইঁদুরের দেহে ঢুকেই ডেল্টা হয়েছে ওমিক্রন! গবেষকদের দাবিতে চাঞ্চল্য]
সম্প্রতি ওমিক্রনের দাপট বাড়ার পর আমেরিকার (USA) একটি ঘটনায় চমকে গিয়েছেন অনেকেই। সেখানে মা-সন্তানের সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠেছে কোভিড সংক্রমণের ভয়! করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে গাড়ির ডিকিতে কোভিড পজিটিভ ১৩ বছরের ছেলেকে তালাবন্ধ করে রাখেন মা। পলাতক মায়ের নামে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।
সর্বশেষ খবর
-
ভারতের সড়ক পরিকাঠামোয় নয়া মোড়, জোট বাঁধল বিপিসিএল, শেল এবং টিকি টার
-
খামেনেইয়ের শেষকৃত্যে ইরান যাচ্ছেন না মোদি, নেপথ্যে কোন কূটনীতির ‘খেলা’?
-
অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া! কলেজ স্ট্রিট এবার ‘নো ভেহিকেল জোন’
-
তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
-
দাদা সৌরভের টিপসই ব্রহ্মাস্ত্র! ‘দাদাগিরি’র সেটে পা রেখেই কী জানালেন দেব?