সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা ও তাঁর দুই কন্যার। রবিবার বিকেলে ঘটে এই দুর্ঘটনা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের একটি লেভেল ক্রসিংয় পেরনোর সময়ে দুর্ঘটনার কবলে পড়ে গোটা পরিবার। কোনও মতে রক্ষা পান মৃত মহিলার স্বামী। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তিনজনের দেহ।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীরাটের কাসামপুর এলাকার লেভেল ক্রসিং বন্ধ করা ছিল। কারণ সেই সময়েই ওই এলাকা পেরনোর কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। তবে লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন নরেশ নামে এক ব্যক্তি।
[আরও পড়ুন: সত্তর হাজার ‘কোহলি’র সামনে বিরাট-জন্মদিন উদযাপন ইডেনে]
ঠেলাগাড়ি নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান নরেশ। গাড়ির পিছনে বসে ছিলেন নরেশের স্ত্রী ও দুই কন্যা। সেই সময়েই গাড়ির পিছন দিকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ি থেকে পড়ে যান তিনজন। সঙ্গে সঙ্গেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁদের।
স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট পীযূষ কুমার সিং জানিয়েছেন, মৃত মহিলার নাম মোনা। ৪০ বছর বয়সি মোনা সঙ্গেই মৃত্যু হয়েছে ১৪ ও ৭ বছর বয়সি দুই কন্যার। তাদের নাম মণীশা ও চারু। উত্তরপ্রদেশে কঙ্কারখেড়া জেলার বাসিন্দা এই পরিবার। আপাতত তিনটি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে সংঘর্ষ দুই ট্রেনের, কামরা উলটে গিয়ে মৃত অন্তত ৬, আহত বহু]
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?