Assam

মদ্যপ অবস্থায় মারধর, অশ্রাব্য গালিগালাজ, অতিষ্ঠ হয়ে ছেলেকে কোপালেন মা!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ১৭:৩৭

options
link
মদ্যপ অবস্থায় মারধর, অশ্রাব্য গালিগালাজ, অতিষ্ঠ হয়ে ছেলেকে কোপালেন মা!
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর মৃত্যুর পর বেড়ে গিয়েছিল ছেলের অত্যাচার। প্রায় প্রত্যেকদিন সহ্য করতে হত অকথ্য গালিগালাজ। কপালে জুটত মারও। কিন্তু বৃহস্পতিবার সমস্ত সীমা ছাড়িয়ে যায় ছেলে। যা আর সহ্য করতে না পেরে চরম পথ বেছে নেন মা। ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন ছেলেকে। ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অসমের ডিব্রুগড়ের ঘুগলোনি বঙ্গালী গ্রামে ছেলে বাবা গগৈর (৩৫) সঙ্গে থাকতেন কাঞ্জুতা গগৈ (৫৫)। স্বামীকে হারানোর পর থেকেই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কাঞ্জুতা। নানা কারণে অশান্তি, মারধর, অশ্রাব্য গালিগালাজ ছিল নিত্যদিনের সঙ্গী। এদিন রাতেও রোজকার মতো মদ খেয়ে ফিরেছিল বাবা গগৈ। ফের অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে। মারতে এলে তা আর মানতে পারেননি কাঞ্জুতা। ছেলেকে ছুরি দিয়ে খুপিয়ে খুন করেন তিনি। এর পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৫৫ কোটি টাকার মালিক, পাঁচ বছরে কত আয় বাড়ল সুশিক্ষিত শশী থারুরের?]

এই ঘটনা নিয়ে কাঞ্জুতার পরিবারের সদস্যরা জানান, “তিনি এর আগে বহুবার আমাদের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতেন। রোজ ওঁর ছেলে ওঁকে মারধর করত, গালিগালাজ করত। এদিন সমস্ত সীমা ছাড়িয়ে যায়। কাঞ্জুতা যা করেছেন তা নিজেকে বাঁচাতেই করেছেন।” এনিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.