সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষণিকের প্ররোচনায় অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা। তখন আপাত শান্ত রাজনৈতিক বিক্ষোভকে ঘিরেও রণক্ষেত্র হয়ে ওঠতে পারে এলাকা। ঠিক যেমনটা ঘটেছিল মধ্যপ্রদেশের সাগর এলাকায়। আর তাতেই মেজাজ হারালেন স্থানীয় কংগ্রেস নেতা অজয় সিং ওরফে রাহুল ভাইয়া। ক্যামেরার সামনেই এক কংগ্রেস কর্মীর গালে চড় কষে দিলেন তিনি।
[হরিয়ানায় চলন্ত গাড়িতে গণধর্ষণ, মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলল দুষ্কৃতীরা]
মধ্যপ্রদেশের রাজনীতিতে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত অজয় সিং। গত ফ্রেরুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন তিনি। জানা গিয়েছে, অজয় সিংহের নেতৃত্বে মধ্যপ্রদেশের সাগর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করেছিল পুলিশ। কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেইসময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন এক কংগ্রেস কর্মী। আর তাতেই রেগে যান কংগ্রেস নেতা অজয় সিং। ওই কংগ্রেস কর্মীকে চড় মারেন তিনি। গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।
#WATCH: Madhya Pradesh Congress leader Ajay Singh aka Rahul Bhaiyya slaps party worker during a protest in Sagar for pelting stone at police pic.twitter.com/Y686ghXRlF
— ANI (@ANI_news) 20 June 2017
[রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের গ্রামে অকাল দেওয়ালি]
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের