নেশার ঘোরে খাবার ভেবে সাপকে কামড়, বুঝতে পেরেই অজ্ঞান যুবক

এযাত্রায় প্রাণে রক্ষা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৫:০৯

options
link
নেশার ঘোরে খাবার ভেবে সাপকে কামড়, বুঝতে পেরেই অজ্ঞান যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন শুনে এসেছেন, সাপ মানুষকে ছোবল মারে। কিন্তু এবার যদি শোনেন মানুষ সাপকে কামড়াচ্ছে, তবে তা সত্যি চমকে যাওয়ার মতোই ঘটনা। আর এই চমকপ্রদ ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা থেকে ৪০ কিলোমিটার ভিতরে অবস্থিত এক প্রত্যন্ত গ্রামে। এই ঘটনায় আরও বড় চমক হল বিষাক্ত সাপকে কামড়ে দিয়েও প্রাণে বেঁচে গিয়েছেন ওই গুণধর।

Advertisement

মোরেনা থেকে অনেক ভিতরে সবলপুর তেসারির পাচার গ্রামে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। আহত যুবকের নাম রঘুবেন্দ্র যাদব (৩৪)। ঠিক বেলা ১টা নাগাদ তিনি খামারে কাজে প্রচন্ড ব্যস্ত ছিলেন। তখন তাঁর সঙ্গে অন্যান্যরাও কাজ করছিলেন সেখানে। হঠাৎ নিজের বেখেয়ালে পাশে রাখা টিফিন বাক্স থেকে কিছু একটা তুলে কামড়ে দেন তিনি।  সেই দেখেই তাঁর পাশে থাকা অন্যান্য কর্মীরা রে রে করে ওঠেন। সকলের চিৎকার শুনে নিজের হাতের দিকে তাকিয়ে চমকে ওঠেন ওই ব্যাক্তি। আর তারপরই জ্ঞান হারান। এরপর ওই খামারের কর্মীরাই তাঁর বাড়িতে খবর দেন এবং গ্রামের মানুষেরা তাঁকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ যমে মানুষে টানাটানি চলে। তবে অবশেষে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলেই ওই হাসপাতাল থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, মদ্যপান করেছিলেন ওই যুবক। তাই সাপটিকে বুঝতে পারেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দৃষ্টান্ত! ৫ দিনের মেয়েকে নিয়ে স্বামীর শেষকৃত্যে মেজর]

Advertisement

প্রতক্ষ্যদর্শীরা জনিয়েছেন, সাপটি ওই খামারের খড়ের গাদায় লুকিয়ে ছিল। রঘুবেন্দ্র ওইখানেই বসে কাজ করছিল, পাশে খোলা ছিল তাঁর টিফিন বাক্স। তিনি সেদিকে না তাকিয়েই বাক্স থেকে খাবার তুলে মুখে দেন, আর তারপরই ঘটে এই বিপত্তি।

হাসপাতালের ডাক্তাররা সাপটির দেহ এবং ওই ব্যক্তিকে পরীক্ষা করে জানিয়েছেন, এটি অত্যন্ত বিষধর সাপ। এই জাতীয় সাপের মধ্যে মারাত্মক রকমের বিষ থাকে, যা কয়েক মুহূর্তের মধ্যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু এক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রমী বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছেন, ওই যুবকের বিপদ সম্পূর্ণ কেটে গিয়েছে। আগামী দুদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।

      [চুম্বন কাণ্ডে পাপনের বিরুদ্ধে দায়ের এফআইআর, অবশেষে মুখ খুলল নাবালিকা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.