সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র এবং আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির বৈঠক এবারও নিষ্ফলা। চলতি মাসে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তেমনটা ঘটল না। ধোঁয়াশা তৈরি হল আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও।
দীর্ঘ কৃষক আন্দোলনের অন্যতম দাবি হল ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে আইনি নিশ্চয়তা। কেন্দ্রের আশ্বাসের পর গত ১৪ এবং ২২ ফেব্রুয়ারি দুটি বৈঠক হয়। যদিও ওই বৈঠকে সমাধান সূত্র মেলেনি বলেই খবর। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই অবস্থায় আগামী ১৯ মার্চ কৃষকদের সঙ্গে আরও একটি বৈঠকের প্রস্তাব করেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা।
জানা গিয়েছে, গত দুইটি বৈঠকে এমএসপি নিয়ে আলোচনা হয়েছে। কৃষকেরা দাবি করেছেন, ২৩টি ফসলকে এমএসপি-র আওতাভুক্ত করা হোক। কোনও সিদ্ধান্ত না হলেও বৈঠক ‘গঠনমূলক’ হয়েছে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমরা কৃষকদের দাবি দাওয়া শুনেছি। তবে আলোচনা এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে। ১৯ মার্চের বৈঠকটি হবে চণ্ডীগড়ে। “
ফসলের এমএসপি, কৃষিঋণ মকুব, কৃষকদের পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল বৃদ্ধি না করার মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেন কৃষকেরা। সেই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একধাক্কায় দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার
-
শতাব্দীপ্রাচীন জিমখানা ক্লাব দেশের ইতিহাসের অংশ, উচ্ছেদ রুখতে মোদিকে চিঠি ৫০ প্রাক্তন সেনাকর্মীর!
-
সপ্তাহান্তে ছুটির আমেজ, দার্জিলিঙের ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৩ অফবিট পাহাড়ি গন্তব্যে