Prateek Yadav

মাত্র ৩৮ বছরেই প্রয়াত অখিলেশের ভাই প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বুধবার ভোরে মৃত্যু হয় মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৪:৩০

options
link
মাত্র ৩৮ বছরেই প্রয়াত অখিলেশের ভাই প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য
প্রয়াত প্রতীক যাদবের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদবের (Prateek Yadav) মৃত্যু ঘিরে ধোঁয়াশা। বুধবার ভোর ৬টায় অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। তাঁকে দেখতেও যান অখিলেশ। তবে পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাড়ি ফিরে আসেন প্রতীক। কিন্তু বুধবারের সকালে প্রয়াত হলেন তিনি। ঠিক কী কারণে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক ভাবেই ঘনাচ্ছে রহস্য। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ায়ই ভিডিও করা হবে। এমনকী, সূত্রের দাবি, তার আগে এক্স-রেও করা হবে প্রতীকের বুকের। যেখানে তাঁর মরদেহ রাখা হয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে অপর্ণার ভাই আমন বিস্ত।

Advertisement

দেশের অন্যতম উজ্জ্বল রাজনৈতিক পরিবারের সদস্য হলেও রাজনীতি থেকে দূরেই থেকেছেন মুলায়মের দ্বিতীয় পত্নী সাধনা গুপ্তের পুত্র প্রতীক। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি ফিটনেস বিজনেসেও যুক্ত হন। ‘দ্য ফিটনেস প্ল্যানেট’ নামের এক জিমের মালিক তিনি।

Advertisement

২০১১ সালে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল বিজেপি নেত্রী এবং উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অপর্ণা যাদবের সঙ্গে। কিন্তু কিছুদিন আগে স্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল প্রতীককে। অপর্ণা তাঁর পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন অভিযোগ জানিয়ে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী আত্মকেন্দ্রিক এবং খ্যাতির মোহে আচ্ছন্ন। এই মাসের শুরুতেই অপর্ণাকে ডিভোর্স করার কথাও জানিয়েছিলেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই প্রয়াত হলেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.