চলন্ত বাসে মহিলাকে ‘ধর্ষণ’, অবশেষে গ্রেপ্তার পলাতক বিজেপি নেতা

বিয়ের প্রতিশ্রুতি এবং চাকরির লোভ দেখিয়েছিলেন রবীন্দ্র বওয়ানথাড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৭, ০৯:১৫

options
link
চলন্ত বাসে মহিলাকে ‘ধর্ষণ’, অবশেষে গ্রেপ্তার পলাতক বিজেপি নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসে এক মহিলাকে ধর্ষণ করে বিতর্কে জড়িয়েছিলেন আগেই। এবার সেই অপরাধেই ধরা পড়লেন পুলিশের জালে। বিয়ের প্রতিশ্রুতি এবং চাকরির লোভ দেখিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে বুধবার বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথাড়েকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় চরম অস্বস্তিতে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব।

Advertisement

[‘স্বাস্থ্যকর পানীয়’ বিয়ারের আছে ক্যানসার নিরাময়ের ক্ষমতা!]

ঘটনাটি ঘটেছে গত ২৭ জুন। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুর এলাকায়। নাগপুর থেকে নাগভিড় যাচ্ছিলেন ওই নির্যাতিতা এবং অভিযুক্ত বিজেপি নেতা। তখনই ওই বিজেপি নেতার কুকর্ম ধরা পড়েছে বাসের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীদের সামনেই এক মহিলাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র বওয়ানথাড়ে। অশালীন অবস্থাতেই ওই মহিলার সঙ্গে ধরা পড়েছে তার সেই ছবি। আর সিসিটিভির এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলি) ছড়িয়ে পড়ার পরই বিজেপির যুব নেতার বিরুদ্ধে গড়চিরোলি থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা। তাঁর অভিযোগ, ওই নেতাকে তিনি আগে থেকেই চিনতেন। দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এমনকী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ভাল চাকরির ব্যবস্থাও করে দেবেন। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি। উলটে, যাত্রী ভরতি বাসে তাঁকে ধর্ষণ করেন। এমনটাই পুলিশের কাছে বয়ানে জানিয়েছিলেন ওই মহিলা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না, আবেদন কলকাতা পুলিশের]

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই বিজেপি নেতা। অভিযোগ পেতেই তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত তাকে বুধবার গ্রেপ্তার করা হয়। বওয়ানথাড়ের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও এক বিজেপি নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজে মুখে সেকথা মেনেও নিয়েছিলেন ওই নেত্রী। তারপরেই ফের এই ঘটনা চরম অস্বস্তিতে ফেলল বিজেপি নেতৃত্বকে।

Advertisement

[২১ জুলাই ফের বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে Jio]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.