অযোধ্যায় মসজিদ নির্মাণে আপত্তি মুসলিমদেরও, মত RSS নেতার

কেন এমনটা মনে করছেন হিন্দুত্ববাদী নেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৭, ১৫:৩৮

options
link
অযোধ্যায় মসজিদ নির্মাণে আপত্তি মুসলিমদেরও, মত RSS নেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার বিতর্কিত ভূমিতে মন্দির তৈরি হবে না মসজিদ? এ প্রশ্ন এখন আদালতের বিচারাধীন। কিন্তু এ নিয়ে চাপান-উতোর চলছেই। নানা শিবিরে চলছে নানা মত। এবার এই বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন বর্ষীয়ান আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তাঁর মত, অযোধ্যায় মসজিদ তৈরিতে আপত্তি আছে খোদ মুসলিমদেরই।

Advertisement

বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি আদবানী, উমা ভারতী-সহ বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাবরি ধ্বংসে ষড়যন্ত্রের মামলা জারি রাখার পক্ষেই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তা নিয়ে খানিকটা অস্বস্তিতেই কেন্দ্রের শাসকদল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বাবরি নিয়ে একেবারে উল্টো কথা শোনালেন এই আরএসএস নেতা। সংঘ অনুমোদিত মুসলিম জাগরণ মঞ্চের প্রধান ইন্দ্রেশ কুমার। তাঁর দাবি, এই বাবরি নামটা নিয়েই আপত্তি করবেন সাচ্চা মুসলিমরা। কেননা, কোনও মোঘল সম্রাটের নামে মসজিদ তৈরি হওয়াকে অপবিত্র হিসেবেই ভাবেন সত্যিকার মুসলিমরা। আর তাই যাঁরা শান্তি চান, সংহতি চান, তাঁরা অযোধ্যার বিতর্কিত স্থানে রামমন্দির তৈরির পক্ষেই মত দেবেন বলেই বিশ্বাস এই নেতার।

Advertisement

গরুর জন্যও আধারের মতো ইউনিক নম্বরের ভাবনা কেন্দ্রের ]

উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বড় প্রতিশ্রুতি ছিল এই রামমন্দির সমস্যার সমাধান করা। রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর সে আশায় বুক বেঁধেছেন আগ্রহীরা। রামমন্দির সমস্যা যদিও আদালতের বিচারাধীন, তবুও বিশ্বাসীদের কেউ কেউ ধরেই নিয়েছেন যে বিতর্কিত স্থানে রামমন্দিরই তৈরি হবে। বিশেষত উত্তরপ্রদেশের মসনদে আদিত্যনাথ যোগী বসার পর তাঁদের এ আশা আরও উজ্জ্বল হয়েছে। তবে খোদ মুসলিমরাই যে মসজিদ তৈরির বিরোধিতা করবেন এ তথ্য বেশ চমকপ্রদ। জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সভায় বক্তৃতা দিতে গিয়ে এরকমই ভাবনার কথা জানালেন বর্ষীয়ান আরএসএস নেতা। এর আগে রাম মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে যেতে দেখা গিয়েছিল মুসলিম করসেবককে। এবার এই নেতা জানালেন, মোঘল সম্রাটের নামে কোনও মসজিদই প্রকৃত মুসলিমদের কাছে নাপাক বা অপবিত্র। কোনও মুসলিমই তা মেনে নেবেন না। আর তাই সকলে রাম মন্দির তৈরিকেই যে সমর্থন করবেন এমনটাই দৃঢ় বিশ্বাস এই নেতার।

শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচার, প্রতিবাদ করায় হোয়াটসঅ্যাপেই তিন তালাক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.