সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত জঙ্গি আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই কি নাগরোটায় হামলা চালানো হয়েছিল? নাগরোটায় সেনার গুলিতে নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুট থেকে এমনই তথ্য উঠে আসছে৷
সূত্রের খবর, মঙ্গলবার নাগরোটায় জঙ্গি হামলায় সাত সেনা জওয়ানের মৃত্যু হয়৷ পাল্টা জবাবে ছয় আত্মঘাতী জঙ্গিকে নিকেশ করে সেনা৷ নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় উর্দুতে লেখা চিরকুট৷ সেই লেখার সারমর্ম হল, ২০০১ সালে সংসদভবনে হামলার মূলচক্রী আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই নাগরোটায় এই হামলা৷ মনে করা হচ্ছে, জৈশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর সদস্যরাই এই হামলার নেপথ্যে৷ এই স্কোয়াডই পাঠানকোটে হামলার নেপথ্যে ছিল বলে মনে করা হচ্ছে৷ এক ইন্টেলিজেন্স আধিকারিকের মতে, চিরকুট থেকে মনে করা হচ্ছে ঘটনার পিছনে জৈশ-এর হাত রয়েছে৷
ইন্টেলিজেন্স সূত্রে খবর, নাগরোটা সেনা ক্যাম্পে হামলা চালানোর আগের রাতে পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা৷ নাগরোটা সেনা ক্যাম্প সীমান্ত থেকে মাত্র ৪০ কিমি দূরে অবস্থিত৷ সীমান্তের কাঁটাতার কেটেই জঙ্গিরা ভারতে ঢোকে বলে সূত্রের খবর৷ এক সেনা আধিকারিকের মতে, ধরপাকড় এড়াতে উরি হামলার ক্ষেত্রেও একইভাবে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সীমান্ত পেড়িয়ে ভারতে ঢোকে জঙ্গিরা৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’