সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের ছয় তারিখই ছিল জন্মদিন৷ পরিবারের সঙ্গে কাটাবেন বলে ঠিক করেছিলেন মেজর অক্ষয় কুমার৷ ছুটিও নিয়েছিলেন৷ তার আগেই চলে এলেন বেঙ্গালুরু৷ তবে প্রাণহীন সেই দেহ ছিল তেরঙ্গায় মোড়া৷
জেহাদের নামে কিছু জঙ্গির কাপুরুষোচিত আক্রমণের যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা৷ কিন্তু হারিয়েছে দুই অফিসার সহ সাত জওয়ানকেও৷ সহযোদ্ধাদের কথায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গিয়েছিলেন মেজর৷ অক্ষয়ের মৃত্যুর খবর যখন এল, সেই সময় ক্যাম্পের আবাসনেই ছিলেন স্ত্রী সঙ্গীতা ও তিন বছরের মেয়ে নেনা৷ ছোট্ট মেয়েটি এখনও বুঝে উঠতে পারেনি কত বড় ক্ষতি হয়ে গিয়েছে তার৷
একই পরিস্থিতি অক্ষয়ের বেঙ্গালুরুর বাড়িতেও৷ গত মঙ্গবার পর্যন্তও যেখানে ছিল ৩২ বছরের অক্ষয়ের জন্মদিনের তোড়জোর৷ আজ সেখানে শুধুই নিস্তব্ধতা৷ ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়লেও নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন অক্ষয়ের মা মেঘনা গিরিশ৷ ছোট্ট নাতনি ও পুত্রবধূকে তাঁকেই সামলাতে হবে যে৷ স্মৃতির ভান্ডারে এখন শুধু সেই মুহূর্তগুলি রয়ে গিয়েছে, যখন গতবছরের অক্টোবরে শেষবার বোনের বিয়ে উপলক্ষ্যে বাড়ি এসেছিলেন অক্ষয়৷ সেই একমাসের স্মৃতিতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান তিনি৷ আর নাতনিকে জানাতে চান তাঁর বাবার গর্বের ইতিহাস৷
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!