মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম হল পাঁচ চিতা শাবকের। সোমবার জ্বালা নাম্নী চিতা ওই শাবকগুলির জন্ম দিয়েছে। এর ফলে সেখানে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। শাবকের জন্ম ঘিরে উৎসবের আমেজ কুনোয়। মধ্যপ্রদেশের পরিবেশমন্ত্রী ভুপিন্দর যাদব এক্স হ্যান্ডলে এই সুখবর দিয়েছেন।
আরও পড়ুন:
তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘চিতা প্রকল্পের জন্য গর্বের মুহূর্ত, জ্বালা নাম্নী নামিবিয়া থেকে আনা চিতা তৃতীয় বার মা হয়েছে। এবার কুনো জাতীয় উদ্যানে সে জন্ম দিয়েছে পাঁচ শাবকের। এর ফলে এখানে শাবকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩।’ ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরে মোদি সরকার। আর এরপরই সূচনা ‘প্রোজেক্ট চিতা’র। ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। পরবর্তী সময়ে নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। তখন থেকেই পরিবেশবিদদের নজর ছিল এদিকে। বিশেষজ্ঞদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন পরিবেশে মাত্র ৪০ শতাংশ চিতাই বাঁচতে পারে। সেই হিসেবে চিতার নিরাপদ বাসস্থান হিসেবে ভারত এগিয়ে। এটাই ‘প্রোজেক্ট চিতা’র বড় সাফল্য। এর সঙ্গেই শাবকজন্ম ঘিরে সংখ্যায় আরও বাড়ছে চিতারা। যা আশাপ্রদ।
Cheetahs cross half-century 🐆
AdvertisementA moment of great pride for Project Cheetah as Jwala, the Namibian Cheetah and a successful third-time mother, gave birth to five cubs today at the Kuno National Park.
With this birth, the number of Indian-born thriving cubs has risen to 33,… pic.twitter.com/tzxYYmLPtM
— Bhupender Yadav (@byadavbjp) March 9, 2026
তবে বিভিন্ন কারণে বেশ কয়েকটি চিতার মৃত্যুও হয়েছে গত কয়েক বছরে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বন দপ্তর। শুধু তাই নয়, একের পর এক চিতা মৃত্যুতে প্রশ্নের মুখেও পড়ে মোদির স্বপ্নের এই প্রকল্প। গত ডিসেম্বরেও এক চিতার মৃত্যু হয়েছিল। বয়স ছিল ১০ মাস। জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটে যায় অঘটন।
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরে মোদি সরকার। আর এরপরই সূচনা ‘প্রোজেক্ট চিতা’র। ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের
-
আয়ারল্যান্ডের কাছে হারতেও প্রতিভা দরকার! লজ্জার চুনকামে গম্ভীরকে খোঁচা ‘লিলিপুট’ দেশের
-
সন্তানের বাবা কে? স্বামী ডিএনএ টেস্টের প্রস্তাব দিতেই তেলেঙ্গানায় আত্মঘাতী গর্ভবতী তরুণী
-
‘আইনের অপপ্রয়োগ হবে না’, সিএএ-ওয়াকফে হিন্দু নির্যাতনে ‘গুন্ডা’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর