সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসার নিরিখে বিশ্ব ব্যাঙ্কের তালিকায় পিছনের সারিতে ভারত৷ ১৯০টি দেশের মধ্যে ১৩০তম স্থান পেয়েছে দেশ৷ কেন? ১৬তম প্রগতি মিটে বক্তব্য রাখতে গিয়ে দেশের শীর্ষস্থানীয় আমলাদের এই প্রশ্নই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন মোদি বলেন, গত বছর এই রিপোর্টে ১৪৪তম স্থান থেকে ১৩১তম স্থানে উঠে এসেছিল ভারতবর্ষ৷ তার থেকে এবছর মাত্র একটি স্থান বেশি হয়েছে৷ এই তথ্য মোটেও আশাব্যঞ্জক নয়৷ দেশের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের বিশ্ব ব্যাঙ্কের পুরো রিপোর্টটি খতিয়ে দেখার জন্য এক মাস সময় দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এই পুরো বিষয়টির তদারকির দায়িত্ব দিয়েছেন প্রবীণ ক্যাবিনেট সেক্রেটারি প্রদীপকুমার সিনহাকে৷
আগামী দিনে ভারত যাতে সহজ ব্যবসায়ীক ক্ষেত্র হিসেবে বিশ্ব ব্যাঙ্কের তালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে চলে আসতে পারে৷ তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমলাদের৷ কোনও ভাল প্রস্তাব থাকলে তাও দিতে বলা হয়েছে৷
এই রিপোর্টের জন্য দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণও৷ তিনি বলেন, ভারত বহু ক্ষেত্রে উন্নতি করছে৷ এবং দ্রুত উন্নতি করছে৷ এমন অবস্থায় এই রিপোর্টে কিছুটা নিরাশা হয় বটে৷ তবে এতে ভেঙে পড়ার কিছু নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী৷ বরং এর থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর