Narendra Modi

১১,০০০ কোটির প্রোজেক্ট উদ্বোধন মোদির, জট কাটিয়ে শ্বাস নেবে রাজধানীর রাস্তা?

মোদির লক্ষ্য বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৫, ১৫:২৬

options
link
১১,০০০ কোটির প্রোজেক্ট উদ্বোধন মোদির, জট কাটিয়ে শ্বাস নেবে রাজধানীর রাস্তা?
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যানজটে জেরবার রাজধানী। দিল্লি ও এনসিআর অঞ্চলে যানজট কমাতে এবং যাত্রার সময় বাঁচাতে বড় পরিকাঠামো প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদি। রবিবার উদ্বোধন হল আরবান এক্সটেনশন রোড–২ এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে। দুই প্রকল্পের মোট খরচ প্রায় ১১ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, মোদির লক্ষ্য বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা, যাতে জীবনযাপন সহজ হয় এবং যোগাযোগ আরও মসৃণ হয়।

Advertisement

রোহিনিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। ৭৫ কিলোমিটার লম্বা ছয় লেনের এক্সপ্রেসওয়ে আরবান এক্সটেনশন রোড–২ শুরু হয়েছে এনএইচ–৪৪ থেকে। রোহিনি, মুন্ডকা, নজফগড়, দ্বারকা হয়ে শেষ হয়েছে মহিপালপুরের কাছে দিল্লি–গুরগাঁও এক্সপ্রেসওয়েতে। রবিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আলিপুর থেকে দিচাঁও কালান পর্যন্ত অংশ। ৫,৫৮০ কোটি টাকা খরচে তৈরি এই অংশে বাহাদুরগড় ও সোনিপতের সঙ্গে নতুন সংযোগ তৈরি হয়েছে। এতে দিল্লির ভিতরে বিভিন্ন চোক পয়েন্টে যানজট কমবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য, এই নতুন সংযোগ এনসিআর এবং শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ বাড়িয়ে শহরের উপর চাপ কমাবে। আধিকারিকরা জানিয়েছেন, নতুন সড়ক ব্যবস্থায় বিমানবন্দর থেকে দিল্লির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কমবে অন্তত ৪০ থেকে ৬০ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়াও রবিবার উদ্বোধন হয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ের ১০.১ কিলোমিটার লম্বা দিল্লির অংশ। এর নির্মাণ খরচ ৫,৩৬০ কোটি টাকা। এই রাস্তা যশোভাবন কনভেনশন সেন্টার, দিল্লি মেট্রোর ব্লু ও অরেঞ্জ লাইন, আসন্ন বিজওয়াসন রেলওয়ে স্টেশন এবং দ্বারকা ক্লাস্টার বাস ডিপোর সঙ্গে যোগাযোগ বাড়াবে। এই অংশে দু’টি সেকশন রয়েছে। একটি ৫.৯ কিলোমিটার অন্যটি ৪.২ কিলোমিটার। এতে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোড ২–এর মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। গত বছর মার্চে প্রধানমন্ত্রী ১৯ কিলোমিটার লম্বা হরিয়ানা অংশ উদ্বোধন করেছিলেন।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন