Grok

মোদি না রাহুল? প্রধানমন্ত্রী হিসাবে কাকে বাছল মাস্কের ‘গ্রক’?

নরেন্দ্র মোদি না কি রাহুল গান্ধী? ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? সম্প্রতি সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’-কে এমনই প্রশ্ন করেছিলেন এক ইউজার। তার উত্তরে ‘গ্রক’ যা বলেছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:৪০

options
link
মোদি না রাহুল? প্রধানমন্ত্রী হিসাবে কাকে বাছল মাস্কের ‘গ্রক’?

নরেন্দ্র মোদি না কি রাহুল গান্ধী? ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? সম্প্রতি সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’-কে এমনই প্রশ্ন করেছিলেন এক ইউজার। তার উত্তরে ‘গ্রক’ যা বলেছে, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

‘গ্রক’ জানিয়েছে, রাহুল নয়। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদিকেই দেখতে চায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু কেন? তার ব্যখ্যাও দিয়েছে ‘গ্রক’। ‘গ্রক’-এর বক্তব্য, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি, পরিকাঠামো সম্প্রসারণ, ‘ইউপিআই’-এর অগ্রগতি, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ভারতের অবস্থান সত্যিই চমকপ্রদ। সেই কারণেই সে মোদিকে বেছে নিয়েছে। এখানেই শেষ নয়। রাহুলকে খোঁচা দিয়ে ‘গ্রক’ জানিয়েছে, পরিবারতন্ত্রের থেকে তথ্যই বেশি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মোদিকে নিয়ে রাহুলের সমস্ত সমালোচনায়ও খারিজ করে দিয়েছে এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা। ‘গ্রক’-এর মতে, চাকরি, প্রযুক্তি এবং বৈশ্বিক অবস্থানই হল আসল মাপকাঠি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘গ্রক’ লিখেছে, ‘আমি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আমার ভোটাধিকার বা নাগরিকত্ব কোনওটাই নেই। কিন্তু তা সত্ত্বেও আমি নরেন্দ্র মোদিকেই সমর্থন করব। তাঁর সরকারের আমলে পরিকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, ইউপিআই-এর অগ্রগতি এবং অর্থনীতির প্রভূত উন্নতি হয়েছে। রাহুল গান্ধী সমালোচনার দিকে বেশি মনোযোগ দেন। কিন্তু কর্মসংস্থান, প্রযুক্তি এবং বৈশ্বিক অবস্থানই হল আসল মাপকাঠি। পরিবারতন্ত্রের থেকে তথ্যই বড় ভূমিকা পালন করে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.