সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের বিরুদ্ধে এক৷ বিজেপিকে হটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব এটিই৷ যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক৷ বাকিরা পাশে থাকুক৷ এমনটাই মত তাঁর৷ সেই তত্ত্বকেই সমর্থন করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ বললেন, বিরোধী ঐক্যই বিজেপি সরকারের পতন ডেকে আনতে পারে৷
[ টানা ৪ বছর প্লাস্টিক ব্যাগে ‘না’, পরিবেশ রক্ষায় নজির এই পরিবারের ]
নিজের মন্তব্যের স্বপক্ষে অতীতের দৃষ্টান্ত তুলে এনেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷ তাঁর অভিমত, ১৯৭৭-এর পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে৷ ঠিক তার আগেই জরুরি অবস্থা জারি করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ সেই কালো দিন মানুষের মনে যে গভীর প্রভাব ফেলেছিল তারই ছাপ পড়ে নির্বাচনে৷ তবে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের পতন ঘটাতে জোট বেঁধেছিল বিরোধীরা৷ ফলে অবধারিতভাবে কংগ্রেসের হার হয়৷ এমনকী সঞ্জয় গান্ধীর প্রবল দাপটও কংগ্রেসকে বাঁচাতে পারেনি৷ ইন্দিরা ক্যারিশমাও ফিকে হয়ে গিয়েছিলেন৷ দু’জনেই ভোটে হেরেছিলেন৷ ক্ষমতায় এসেছিল জোট সরকার৷ সেবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই৷ দেশে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে তিনি কুর্সিতে বসেছিলেন৷ শরদের মতে সেই পরিস্থিতি আবার ফিরে আসতে পারে৷ তবে শর্ত একটাই, এবারও বিরোধীদের একজোট হতে হবে৷ তিনি বলেন, বিরোধীরা যেভাবে একজোট হচ্ছে তাতে তিনি খুশি৷ সাম্প্রতিক কর্ণাটক নির্বাচনে বিরোধী ঐক্যের ফল দেখা গিয়েছে৷ একাধিক উপনির্বাচনে বিজেপির শক্তিহ্রাসেরও সম্ভাবনা দেখা দিয়েছে৷ এই দুইয়ে মিলিয়েই অতীত সম্ভাবনা জেগে উঠেছে বলে মত শরদের৷ তাই বিরোধী ঐক্যের তত্ত্বে যে তাঁর পূর্ণ সমর্থন আছে তা খোলাখুলিই জানিয়ে দেন এনসিপি প্রধান৷
I am happy that all the opposition parties are coming together to defeat BJP. We want Democracy to prevail in this country. I support the idea of a united opposition: Sharad Pawar, Nationalist Congress Party (NCP) pic.twitter.com/ZPyJMSww8G
— ANI (@ANI) June 5, 2018
In 1977, the downfall of one party started, and at one point, the government collapsed. A similar situation can be a possibility now if opposition comes together: Sharad Pawar, Nationalist Congress Party (NCP) pic.twitter.com/OEqj5etzQu
— ANI (@ANI) June 5, 2018
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?