Sharad Pawar

অসুস্থ মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার, তড়িঘড়ি ভর্তি করা হল মুম্বইয়ের হাসপাতালে

সম্প্রতি হুইল চেয়ারে বসে রাজ্যসভায় শপথ নিতে দেখা গিয়েছিল তাঁকে। জানা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বুকে সংক্রমণের জেরে কাবু হয়ে পড়েছিলেন ছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:০৭

options
link
অসুস্থ মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার, তড়িঘড়ি ভর্তি করা হল মুম্বইয়ের হাসপাতালে
শরদ পওয়ার। ফাইল ছবি

হঠাৎ অসুস্থ এনসিপি (SP) প্রধান শরদ পওয়ার। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থা গুরুতর আকার নিয়েছিল তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানা যাচ্ছে, ৮৫ বছর বয়সি শরদ পওয়ার (Sharad Pawar) বর্তমানে স্থিতিশীল। সূত্রের খবর, বুকে সংক্রমণ হয়েছে তাঁর।

Advertisement

শরদ পাওয়ার শারীরিক অবস্থা যে ভালো নয়, কিছুদিন আগেই তা স্পষ্ট হয়েছিল। সম্প্রতি হুইল চেয়ারে বসে রাজ্যসভায় শপথ নিতে দেখা গিয়েছিল তাঁকে। জানা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বুকে সংক্রমণের জেরে কাবু হয়ে পড়েছিলেন ছিলেন তিনি। পাশাপাশি ডিহাইড্রেশনের জেরে দু’বার পুনের হাসপাতালে ভর্তিও হতে হয় তাঁকে। এই পরিস্থিতি নতুন করে শরদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এক সূত্রের খবর, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থই রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, দু’দিন আগে তাঁর শারীরিক অবস্থা গুরুতর আকার নিয়েছিল তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানা যাচ্ছে, ৮৫ বছর বয়সি শরদ পওয়ার বর্তমানে স্থিতিশীল।

শরদ পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলেও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার কারণে শরদ পাওয়ার বারামতি যেতে পারবেন না। তিনি বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিছু ডাক্তারি পরীক্ষার জন্য শরদ পাওয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই তাঁর স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।’

Advertisement

উল্লেখ্য, অজিত পাওয়ারের প্রয়াণের পর বারামতিতে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। এখানে প্রার্থী হয়েছেন অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার। তাঁর সমর্থনে বারামতিতে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল শরদের। তবে হাসপাতালে ভর্তি হওয়ায় সেখানে যেতে পারেননি তিনি। দলীয় নেতাদের তরফে অবশ্য শরদের শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। দু-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে আশ্বস্ত করেছে দল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন