NCPI

ধর্মতলার গণ্ডি পেরিয়ে একুশের মঞ্চ এবার দিল্লিতে! শহিদ দিবসে মেগা পরিকল্পনা সুদীপদের

২১ জুলাই উপলক্ষে দেশের চারটি পৃথক স্থানে শহীদ দিবস পালন হবে। যা নজিরবিহীন। বিজেপি সরকারের শরিক দল হয়েও শহিদ দিবস পালনে এনসিপিআই।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৭:৩৭

options
link
ধর্মতলার গণ্ডি পেরিয়ে একুশের মঞ্চ এবার দিল্লিতে! শহিদ দিবসে মেগা পরিকল্পনা সুদীপদের
ফাইল ছবি।

কলকাতার ধর্মতলা পেরিয়ে এ বার ২১ জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লির রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। সব কিছু পরিকল্পনামাফিক চললে মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন। কবিতা পাঠ, সংগীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্য দিয়েই কর্মসূচি হবে। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল কয়েক দিন আগেই। দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যেই বলেছিলেন, “আমার শহিদ, তোমার শহিদ বলে কিছু নেই। শহিদ দিবস আমরাও পালন করব।” সেই ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। তবে এই কর্মসূচি ঘিরে দলের অন্দরে মতভেদ রয়েছে বলেও সূত্রের খবর। এনসিপিআই বর্তমানে সরকার তথা বিজেপির শরিক দল। সেখানে ২১ জুলাই এর শহীদ দিবস মূলত কংগ্রেসের কর্মসূচি সেটা বিজেপি সরকারের শরিক দল কেন পালন করবে উঠেছে সে প্রশ্নও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবু রাজনৈতিক বার্তায় পিছিয়ে থাকতে নারাজ দল। সংসদের বাদল অধিবেশনের আবহে দিল্লির বুকে শহিদ দিবস পালনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। বাংলার রাজনৈতিক প্রতীককে রাজধানীর মাটিতে প্রতিষ্ঠার এই উদ্যোগ নিছক স্মরণসভা নয়, বরং জাতীয় রাজনীতিতে উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

Advertisement

শেষ পর্যন্ত কর্মসূচি হলে, এ বার ২১ জুলাই উপলক্ষে দেশের চারটি পৃথক স্থানে শহীদ দিবস পালন হবে। যা নজিরবিহীন। ২১ জুলাইকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে যে রঙ্গ বর্তমানে চলছে তা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.