kota

প্রথমবার পরীক্ষায় সাফল্য আসেনি! ব্যর্থতার আশঙ্কায় ‘চরম সিদ্ধান্ত’ নিট পরীক্ষার্থীর

মৃত ছাত্রীর নাম খুশবু পাটেল। বয়স ২০। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। রাজস্থানের কোটায় থেকে মেডিক্যাল এন্ট্রান্স প্রস্তুতি নিচ্ছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১০:০২

options
link
প্রথমবার পরীক্ষায় সাফল্য আসেনি! ব্যর্থতার আশঙ্কায় ‘চরম সিদ্ধান্ত’ নিট পরীক্ষার্থীর
প্রতীকী ছবি।

ফের কোটায় নিট পরীক্ষার্থীর মৃত্যু! ভাড়া বাড়ি থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রাথমিক অনুমান, ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কী করে মৃত্যু ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছরে কোটায় ৮ জনের মৃত্যু হল।

Advertisement

মৃত ছাত্রীর নাম খুশবু পাটেল। বয়স ২০। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। রাজস্থানের কোটায় থেকে মেডিক্যাল এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর ভাড়া বাড়িতে থাকতেন তাঁর বোনও খুশি।

Advertisement

খুশি জেইই-র প্রস্তুতি নিচ্ছেন। দিদি-বোন থাকেন, রাজস্থানের কোটার কুনহাড়ি থানা এলাকার ল্যান্ডমার্ক সিটির একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে। মঙ্গলবার রাতে টিউশন যান খুশি। তারপর ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বার কয়েক ডাকা ডাকা করলে দরজা খোলেননি খুশবু। পরে নিরাপত্তারক্ষীদের ডেকে নিয়ে এসে দরজা ভাঙে খুশি। দরজা খুলতেই দেখে সিলিং থেকে ঝুলছেন খুশবু। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

সার্কেল ইন্সপেক্টর দেবেশ ভরদ্বাজ জানিয়েছেন, গতবছর নিট পরীক্ষায় বসেছিলেন খুশবু। তবে আশানুরূপ ফল করতে পারেননি। দ্বিতীয়বারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। মানসিক চাপে ছিলেন। তবে সেই কারণেই আত্মহত্যা কি না, তা স্পষ্ট নয়। কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.