হিমালয়ে হাহাকার
Nepal flash flood India

নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে

নেপালের ভয়ংকর হড়পা বানের থাবা এসে পড়ল ভারতেও! শুল্ক দপ্তরের ৩৫ জন কর্মচারীর মধ্যে ১৪ জনই নিখোঁজ। তাঁদেরও কি মর্মান্তিক পরিণতি হতে চলেছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২০:৩৫

options
link
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
নেপাল থেকে বয়ে আসা গণ্ডক, কোশী-সহ একাধিক নদী বিহারে ঢোকে।

নেপালের ভয়ংকর হড়পা বানের থাবা এসে পড়ল ভারতেও! সূত্রের খবর, বিহার-নেপাল সিমান্তে রসুয়াগড়ি এলাকায় ছিল শুল্ক দপ্তরের অফিস। সেখানকার ৩৫ জন কর্মচারীর মধ্যে ১৪ জনই নিখোঁজ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিহার এবং উত্তরপ্রদেশে একাধিক নদীর জলস্তর বাড়ছে বিপজ্জনকভাবে। রাজ্যগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। সবমিলিয়ে, নেপালে বিপর্যয় ঘটলেও ভারতের কপালে চিন্তার ভাঁজ। বাড়ছে প্রশাসনের সক্রিয়তাও।

Advertisement

নেপাল থেকে বয়ে আসা গণ্ডক, কোশী-সহ একাধিক নদী বিহারে ঢোকে। গণ্ডক নদীর জলস্তর হুহু করে বেড়েছে। নারায়ণী নামে পরিচিত কোশী নদীও ফুঁসছে। এহেন পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোনে তিনি বিহারের মুখ্যমন্ত্রীকে জানান, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সর্বতোভাবে সাহায্য করবে বিহারকে। একইসঙ্গে বিহার সরকারকেও প্রস্তুত থাকতে বলেছেন শাহ। আমজনতাকে বিপজ্জনক এলাকা থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement

কিন্তু নেপালের হড়পা বানে কেন উদ্বিগ্ন ভারত? সেটার মূল কারণ হল নারায়ণী-গণ্ডক লিংক। তিব্বত থেকে এই নদী নেপাল হয়ে ভারতে প্রবেশ করে মিশে যায় গঙ্গায়। নেপালে তার নাম নারায়ণী, ভারতে গণ্ডক। সেই নদীতে গত কয়েকঘন্টায় ৮৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নেপালের দিক থেকে, জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। আগামী সময়ে জল ছাড়ার মাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল। সেই পরিস্থিতি সামাল দিতে গণ্ডোক ব্যারেজের ৩৬টি গেটই খুলে দেওয়া হয়েছে।

Advertisement

একই পরিস্থিতি উত্তরপ্রদেশেও। নদীর বাড়তে থাকা জলস্তর সামাল দিতে হাই অ্যালার্ট জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে বিহারের ভয়ংকর খবর। শুল্ক দপ্তরের যে ১৪ জন কর্মী নিখোঁজ, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যেই নেপালে ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে তার মধ্যে ভারতীয়দের নাম নেই। যদি বিহারের ঘটনা মর্মান্তিক পর্যায়ে পৌঁছয়, তাহলে নেপালের হড়পা বানের বলিই হবেন তাঁরা। অন্যদিকে, অন্তত ১৩৩ জন ভারতীয় নেপালে গিয়ে নিখোঁজ, এমনটাই জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.