সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীকে সঙ্গে পাবেন৷ বিপদে-আপদে রক্ষা করবেন তিনিই৷ এমন শপথ নিয়েই সদ্য বিবাহিত জীবন শুরু করেছিলেন ঝাড়খণ্ডের পালামৌ জেলার এক মহিলা৷ কিন্তু বাস্তব যে এতটা নিষ্ঠুর, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি৷ রক্ষকই হয়ে উঠল ভক্ষক৷ স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করল স্বামী এবং তার দুই বন্ধু৷ গণধর্ষণ কাণ্ডে তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷
পালামৌ জেলার ডিএসপি হিরালাল রবি জানান, রাহাইয়া গ্রামের আফজল আনসারির সঙ্গে সদ্য বিয়ে হয় ওই গ্রামেরই এক মহিলার৷ মহিলার অভিযোগ, গত বুধবার রাতে দুই বন্ধু বাবলু সিং এবং আফজল মিঞাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে তাঁর স্বামী আনসারি৷ তারপরই বন্ধুদের সামনে নববধূকে ধর্ষণ করে আনসারি৷ শুধু তাই নয়৷ স্বামীর অনুমতিতেই দুই বন্ধুর হাতে ধর্ষিতা হতে হয় মহিলাকে৷ এমনকী মাথায় বন্দুক ঠেকিয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিংও করে তারা৷ এই ঘটনার কথা ফাঁস হলে ফল ভাল হবে না বলে মহিলাকে হুমকিও দেওয়া হয়৷
বৃহস্পতিবার সকালে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান মহিলা৷ বাবা-মাকে সব জানালে তাঁরা নির্যাতিতাকে নিয়ে থানায় আসেন৷ কিন্তু থানায় তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ৷ শুক্রবার ডিএসপি-র নির্দেশে অভিযোগ দায়ের করা হয়৷
সর্বশেষ খবর
-
এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা ট্রাম্পের, পালটা জর্ডানে তছনছ মার্কিন ঘাঁটি
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির