‘নোট বাতিলের ১ ঘণ্টা আগে পিএনবিতে ৯০ কোটি টাকা জমা দেন নীরব’

ওই বিপুল টাকা সম্ভবত ডলারে বদলে নেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৪:৫৮

options
link
‘নোট বাতিলের ১ ঘণ্টা আগে পিএনবিতে ৯০ কোটি টাকা জমা দেন নীরব’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাতক ধনকুবের নীরব মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এনসিপি সাংসদ মজিদ মেমন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী যখন পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন, তার মাত্র এক ঘণ্টা আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৯০ কোটি টাকা জমা দেন নীরব।

Advertisement

[বিজ্ঞান দিবসের আগে ভারতীয় বৈজ্ঞানিকদের প্রশংসায় পঞ্চমুখ মোদি]

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এই সাংসদ বলছেন, ‘আমার কাছে খবর আছে দেশ ছাড়ার আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে খবর পৌঁছেছিল যে নীরব পালাচ্ছেন। ঠিক যেভাবে, মোদি নোট বাতিল ঘোষণা করার এক ঘন্টা আগে পিএনবির একটি শাখায় ৯০ কোটি টাকা জমা রাখেন। সম্ভবত পরে ডলারে ওই টাকাকে বদলে নিয়েছিলেন।’ এই ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে নীরব মোদির ঘনিষ্ঠদের কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়েও কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে যথাযথ তদন্তের দাবি তুলে টুইটারে সরব হয়েছেন মেমন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর ইঙ্গিত, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পলাতক ধনকুবেরের কোনও সম্পর্ক রয়েছে। নইলে কীভাবে নোট বাতিলের খবর আগে থেকেই পেলেন নীরব? ২০১৬-র ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সন্ধ্যাতেই নাকি পিএনবির একটি শাখায় বিপুল টাকা জমা দিয়ে ডলারে বদলে নেন নীরব। এই নীরব মোদির বিরুদ্ধেই ১১ হাজার ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছে পিএনবি। কেন্দ্রীয় সংস্থা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Advertisement

[প্রাণ থাকতে অযোধ্যায় মসজিদের দাবি থেকে সরব না, হুঁশিয়ারি ওয়েইসির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.