সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেনার দায়ে ডুবে রয়েছে সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া৷ তাই বহুদিন ধরে লোকসানে চলা জাতীয় বিমানসংস্থাটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিল নীতিআয়োগ৷ এই মুহূর্তে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার৷ তাই অলাভজনক বিমানসংস্থাটিতে বিনিয়োগ করার পরিবর্তে সেই টাকা স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে চায় কেন্দ্র৷
[শিশুদের গায়ে হাত তুলে বিপাকে মধ্যপ্রদেশের খাদ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও]
সম্প্রতি, সরকারের কাছে এ সম্পর্কে চতুর্থ রিপোর্ট পেশ করে নীতি আয়োগ৷ সেখানে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়া হয়৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ৬০ হাজার কোটি টাকার দেনার মধ্যে রয়েছে ২১ হাজার কোটি টাকার বিমান সংক্রান্ত ঋণ ও ৮ হাজার কোটি টাকার মূলধন বিষয়ক ঋণ৷ নীতি আয়োগের প্রস্তাব, সংস্থার অর্ধেক দায়ভার বহন করবে সরকার ও বাকি ৩০ হাজার কোটি টাকার দায় বইতে হবে হবে নতুন মালিককে৷ আধিকারিকরা জানিয়েছেন সংস্থাটির সঙ্গে জড়িত আরও বেশ কিছু অধিকার ভোগ করতে পারবেন ক্রেতা৷
[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]
গত পাঁচ বছরে এয়ার ইন্ডিয়ার জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকার ভরতুকি দিতে হয়েছে সরকারকে৷ শুধু তাই নয় আগামী কয়েকবছর বিমানসংস্থাটিকে বাঁচিয়ে রাখতে সমপরিমাণের ভরতুকি দিতে হবে কেন্দ্রকে৷ তাই সংস্থাটির বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ৷ সূত্রের খবর, নিজের প্রস্তাবে নীতি আয়োগ স্পষ্টভাবে জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার জন্য একজন বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে৷ এবং এই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে৷ তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারে কথা বলতে নারাজ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী এ গজপতি রাজু৷
[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]
সর্বশেষ খবর
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ