সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার লড়াই যাদবকুলের কঙ্কালসার চেহারা সবার সামনে নিয়ে এসেছে৷ মুলায়ম সিং যাদব অবশ্য এখনও দাবি করে যাচ্ছেন পারিবারিক ঐক্য অক্ষুন্ন রয়েছে৷ কিন্তু প্রকাশ্য মঞ্চে কাকা শিবপালের সঙ্গে মুখ্যমন্ত্রী অখিলেশের হাতাহাতি অন্য কথা বলছে৷
ভাই ও ছেলের এই কাজিয়ায় ভাইয়ের পাশেই দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো৷ মুখ্যমন্ত্রী অখিলেশও ‘একলা চলো রে’ মন্ত্র জপে চলেছে৷ ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য একটি প্রোমোশনাল ভিডিও আপলোড করেছেন অখিলেশ৷ যাতে মুলায়েম ও শিবপালকে বাদ দিয়েই একা কুম্ভ হয়ে গড় রক্ষার কথা প্রচার করছেন অখিলেশ৷
ভিডিওতে তাৎপর্যপূর্ণভাবে স্ত্রী ডিম্পল যাদবকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ৷ আর গোটা উত্তরপ্রদেশকেই নিজের পরিবার হিসেবে আখ্যা দিয়েছেন৷ কিন্তু বাবা ও কাকাকেই বাদ রেখেছেন৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর