সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অধিবেশন মূলতুবি হয়ে গেছে৷ নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলের জেরে সংসদের দুই অধিবেশন মুলতবির ঘটনার পুনরাবৃত্তি হল বুধবারও৷ আর এই ঘটনার জেরে এদিন সংসদ বিষয়কমন্ত্রী তথা অনন্ত কুমারকেই তোপ দাগলেন আদবানি৷ এদিন অধিবেশন কক্ষেই উত্তেজিত হয়ে পড়েন লালকৃষ্ণ আদবানি৷ ৮৯ বছরের আদবানির তোপ গিয়ে পড়ে স্পিকার সুমিত্রা মহাজনের উপরও৷ তাঁকে বসতে বলাতে কিছুটা কড়া ভাষাতেই অনন্ত কুমারকে আক্রমণ করেন তিনি৷ আদবানি বলেন, না অধ্যক্ষ, না সংসদ বিষয়ক মন্ত্রী কেউই অধিবেশন চালাতে পারছে না৷ এরপরেই এই বিবাদ সরকার-বিরোধী তরজায় পৌঁছয়৷ বেশ কিছুক্ষণের জন্য ফের লোকসভা অধিবেশন মুলতবি হয়ে যায়৷ মুলতবি হয়ে যাওয়ার পরে লোকসভার এক আধিকারিককে আদবানি প্রশ্ন করেন, এভাবে আর কতদিন চলতে পারে?
যদিও কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু অবশ্য অধিবেশন না চলার জন্য বিরোধীদের উপরই তোপ দাগেন৷ এদিকে দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের তোপ দেগে অধিবেশন বার বার মুলতবি হওয়ার জন্য বিরোধীদেরই কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রীও৷ বিরোধীদের উদ্দেশে তাঁর আক্রমণ, বিরোধীরাই অধিবেশন চলতে দিচ্ছে না৷ এ আচরণ অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন মোদি৷
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে