সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে সমর্থন করেছেন, তা বলে ঘরওয়াসির কথা কিন্তু ভাবেননি৷ সমস্ত জল্পনায় জল ঢাললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার৷
সম্প্রতি নোট বাতিল সিদ্ধান্তে প্রায় সমস্ত বিরোধী দল এমনকি এনডিএ-র শরিক দলগুলিও যখন বিজেপির বিরোধিতায় ব্যস্ত৷ ঠিক তখন, উল্টো পথে হেঁটে বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন নীতিশ কুমার৷ শুধু তাই নয়, সম্প্রতি জিএসটি থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের পাশেই পাওয়া গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রীকে৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মুখেও ছিল নীতিশের প্রশংসা৷ তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গিয়েছিল, তবে কি বৈরিতা ভুলে কাছাকাছি আসছেন নীতিশ-মোদি ? তবে সে গুড়ে যে বালি তা জানিয়ে দিলেন নীতিশ৷ তাঁর সাফ জবাব, নোট বাতিলে কেন্দ্রের নীতিকে সমর্থন করলেও ঘরওয়াপসির কোনও প্রশ্নই নেই৷
একসময় এনডিএ সরকারের শরিক ছিল জেডিইউ৷ পরে জোট ছেড়ে বেড়িয়ে যায় জেডিইউ৷ এমনকি সম্প্রতি বিহারে বিজেপিকে ঠেকাতে অন্যতম প্রতিপক্ষ লালুর দল আরজেডি সঙ্গেও গাঁটছড়া বাঁধে জেডিইউ৷ তবে বেশ কিছুদিন ধরে নোট বাতিল-সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপে বিরোধিতা ভুলে সমর্থনের পথেই হেঁটেছেন নীতিশ৷ তাই বোধহয় প্রশ্ন উঠে গিয়েছিল ঘরওয়াপসির৷ তবে কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন কোনও রাজনৈতিক পদক্ষেপ নয় বলেই জানিয়ে দিলেন নীতিশ৷
সর্বশেষ খবর
-
এবার ট্রাফিক চালান বকেয়া রাখলে কাটা হবে বাড়ির বিদ্যুৎ! কঠোর পদক্ষেপের ভাবনা শীর্ষ আদালতে
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর