পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Iran War) জেরে ভারত-ইজরায়েল উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি-তেল আভিভ উড়ান বন্ধ করেছে বিমানসংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই যা বিঘ্নিত হচ্ছিল।
যুদ্ধের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। একে অপরের বিরুদ্ধে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান। এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুটে তাদের কার্যক্রম স্থগিত করেছে। শুধুমাত্র এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:
এয়ার ইন্ডিয়া উড়ান চলাচল সাময়িক ভাবে স্থগিত করায় উদ্বিগ্ন ইজরায়েলে বসবাসকারী ৪০ হাজারের বেশি ভারতীয়। যাঁরা ব্যক্তিগত বা পেশাগত কারণে কিংবা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা থেকে বাঁচতে ভারতে ফিরতে ইচ্ছুক। বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে হলে প্রথমে স্থলপথে জর্ডন কিংবা মিশরে যেতে হবে, সেখানে থেকে দিল্লিগামী বিমান মিলবে। এই বিষয়ে প্রবাসীদের সাহায্য করছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস।
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই