সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ বেধে গিয়েছে৷ নাহ, ভারত-পাক সম্পর্ক উত্তপ্ত হলেও দুই দেশের মধ্যে এখনও যুদ্ধ বাধেনি৷ যুদ্ধ আসলে বেধেছে দেশের টেলিকম দুনিয়ায়৷ সৌজন্যে রিলায়েন্সের ‘জিও’ সুনামি৷
প্রতিযোগিতার এই লড়াইয়ে এবারে আসরে নামল এয়ারটেল৷ শুক্রবার সংস্থার 4G ব্যবহারকারীদের জন্য ৯০ দিনের ফ্রি ডেটা প্ল্যানের ঘোষণা করল এই টেলিকম সংস্থা৷ এই সুবিধা পাবেন ১,৪৯৪ টাকার 4G পরিষেবা ব্যবহারকারীরাই৷ নতুন 4G ব্যবহারকারীরাও পেতে পারেন এই সুবিধা৷ এর জন্য তাঁদের শুধু ১,৪৯৪ টাকা দিয়ে সংশ্লিষ্ট পরিষেবাটি নিতে হবে৷ আপাতত রাজধানী দিল্লিতেই কেবল মিলছে এই পরিষেবা৷ তবে কয়েকদিনের মধ্যেই সারা দেশের এয়ারটেল ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা৷
বুধবারই ‘জিও’র থেকেও সস্তার অফার চালু করার কথা ঘোষণা করেছিল বিএসএনএল৷ জিও’র সঙ্গে পাল্লা দিতে প্রথমে বিশেষ ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল এই সংস্থা৷ পরে 4G ব্যবহারকারীদের জন্য ফ্রি ভয়েস কলেরও ঘোষণা করে৷ এমনকী 2G এবং 3G ব্যবহারকারীদেরও এই পরিষেবা দেবে বলে ঘোষণা করে বিএসএনএল৷ জানা গিয়েছে, রিলায়েন্সের ‘জিও’ সঙ্গে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে নিজেদের ডেটা চার্জ ৬৭ শতাংশ পর্যন্ত কমাতে বাধ্য হয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি৷
সর্বশেষ খবর
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!
-
হৃতগৌরব ফেরাতে মোদির নির্দেশে বাংলাতে ‘শক্তি সপ্তাহ’, শুভেন্দুর প্রশংসায় পেট্রোলিয়াম মন্ত্রী পুরী