সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের (Nitish Kumar) মুখেও অকাল লোকসভা ভোটের বার্তা। মঙ্গলবার নালন্দায় একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘বিজেপি (BJP) ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।’’
দেশে অকাল সাধারণ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে নীতীশের মন্তব্য, ‘‘আমি গত সাত-আট মাস ধরে বলে আসছি যে, বিরোধী ঐক্যের কারণে বিজেপি বড় ক্ষতির আশঙ্কা করছে। তাই তারা আগেভাগেই লোকসভা নির্বাচনের পথে হাঁটতে পারে।’’ নীতীশের দাবি, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে আরও মজবুত হবে বিরোধী ঐক্য। নতুন কয়েকটি দল তাঁদের সহযোগী হতে পারেন বলেও বিহারের মুখ্যমন্ত্রীর দাবি।
[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর