DRDO

নিমেষে ধ্বংস হবে শত্রু বিমান! দেশীয় প্রযুক্তির স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা DRDO-র

ওড়িশার চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে সফল উৎক্ষেপণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৩, ১৪:০৩

options
link
নিমেষে ধ্বংস হবে শত্রু বিমান! দেশীয় প্রযুক্তির স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা DRDO-র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। গতকাল বিমান বিধ্বংসী ওই ক্ষেণাস্ত্রের সফল পরীক্ষা করা হয় ওড়িশার (Odisha) চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্রটি নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

Advertisement

অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (VS-HORADS)। তুলনায় কম উচ্চতায় থাকা শত্রপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এটি। ওজন কম হওয়ায় একজন সেনাই এটি বহন করতে ও ছুড়তে পারেন। বিশেষজ্ঞদের বক্তব্য, এই সফল পরীক্ষার ফলে শত্রপক্ষ ভারতীয় সেনাকে আরও বেশি সমীহ করবে। VS-HORADS-এর সফল পরীক্ষার পর ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, “এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষ নতুন মাত্রা পাবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘যেমন খুশি চলতেই পারেন, কিন্তু…’ সমলিঙ্গ বিবাহ নিয়ে কী বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী?]

উল্লেখ্য, চলতি মাসেই দূরপাল্লার ব্রহ্মস (BrahMos Missile) ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করে নৌসেনা (Indian Navy)। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ‘কলকাতা ক্লাস গাইডেড’ মিশাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ব্রহ্মস। যার পর নৌবাহিনীর এক আধিকারিক বলেন, রবিবারের সফল উৎক্ষেপণের পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী হল।

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতি মামলায় স্বস্তি লালুর পরিবারে, স্ত্রী রাবড়ি, কন্যা মিসার সঙ্গে জামিন আরজেডি নেতারও]

ব্রহ্মস উৎক্ষেপণের কথা জানিয়ে নৌসেনার তরফে একটি টুইটও করা হয়। সেখানে লেখা হয়, “আত্মনির্ভরের ভারতের দিকে আরও এককদম। নৌসেনার তরফে আরব সাগরে সফল উৎক্ষেপণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের”।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন