স্টাফ রিপোর্টার: কেন্দ্রে নির্দেশিকার পর এবার আইসিএসই অনুমোদিত স্কুলগুলিতে চালু হচ্ছে অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ কলেজের মতোই সহপাঠী পড়ুয়াকে উত্ত্যক্ত করলে এবার সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ৷ অভিযুক্ত পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে৷
কয়েক দিন আগেই আইসিএসইর কেরিয়ার পোর্টালে এক নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দেয়, স্কুলগুলিতে ব়্যাগিং রুখতে ব্যবস্থা নিতে হবে৷ স্কুল কর্তৃপক্ষকে৷ প্রতিটি স্কুলে রাখতে হবে অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ ব়্যাগিংয়ের খবর পেলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে৷ শনিবার আইসিএসই কাউন্সিলের তরফে প্রতিটি স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নবারুণ দে জানিয়েছেন, কেন্দ্রের এই নির্দেশিকা প্রতিটি স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ নির্দেশিকা মতো প্রতিটি স্কুলে রাখতে হবে একটি অ্যাণ্টি ব়্যাগিং কমিটি৷ কমিটিতে থাকবেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সিনিয়র টিচার ও অভিভাবকদের একজন প্রতিনিধি৷ কলেজের আদলে গঠিত এই অ্যাণ্টি ব়্যাগিং কমিটির কাজ হবে ব়্যাগিংয়ের খবর পাওয়া মাত্র তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া৷ যে পড়ুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে প্রথমে তাকে মৌখিকভাবে সতর্ক করবে কমিটি৷ এতে কাজ না হলে লিখিতভাবে সংশ্লিষ্ট পড়ুয়াকে সতর্ক করা হবে৷ তাতেও কাজ না হলে পড়ুয়ার প্রোগ্রেস রিপোর্ট আটকে দেওয়া হবে৷ তারপরও যদি দেখা যায় সংশ্লিষ্ট ছাত্রটি একই ধরনের কাজে লিপ্ত রয়েছে সেক্ষেত্রে আইন মেনে পড়ুয়াটিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে ওই কমিটি৷
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা৷ অভিভাবকরাও এই সিদ্ধান্তে খুশি৷ কলেজগুলির মতো ইদানীং স্কুলগুলিতেও সহপাঠীকে উত্ত্যক্ত করার ঘটনা সামনে এসেছে৷ বিশেষত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের প্রবণতা বেশি লক্ষ করা যাচেছ৷ মাঝে মাঝে সামান্য শত্রূতা স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে তা মারাত্মক আকার নিয়েছে৷ সেকথা মাথায় রেখেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবারুণবাবু৷ শনিবারই আইসিএসই বোর্ডের আওতাধীন স্কুলগুলিতে ‘অ্যাণ্টি ব়্যাগিং’ কমিটি গড়তে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!