সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে অব্যাহত গদির লড়াই৷ শাসকদল এআইএডিএমকে বহিষ্কৃত করল পন্নিরসেলভমকে৷ মঙ্গলবার, সুপ্রিম কোর্টের রায়ে শশীকলা নটরাজনের মুখ্যমন্ত্রীর গদিতে বসার স্বপ্ন ভেস্তে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পন্নিরসেলভম৷ তবে এদিন, দলীয় বৈঠকে এদাপাদি কে পলনিস্বামীকে এআইএডিএমকের পরিষদীয় দলনেতা নিযুক্ত করে তাঁকেই মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে চাইছেন শশীকলা৷
এদিন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ এর আগে এই মামলায় শশীকলাকে মুক্তি দিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট৷ কিন্তু এদিন হাই কোর্টের সেই রায়কে আমল না দিয়ে নিম্ন আদালতে নেওয়া সিদ্ধান্তকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হল, ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ কোটি টাকা জরিমানা দিতে হবে শশীকলাকে৷ নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে৷ অর্থাৎ আগামী ১০ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি৷
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর তাঁর ছেড়ে দেওয়া পদে কে বসবেন তা নিয়ে গত এক সপ্তাহ ধরে শশীকলা এবং পন্নিরসেলভমের মধ্যে তীব্র লড়াই চলছিল৷ সোমবার পয়েজ গার্ডেনে নিজের বাসভবনে দলীয় সমর্থকদের প্রতি ভাষণে পন্নিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শশীকলা৷ বলেছিলেন, পন্নিরকে উস্কানি দিচ্ছে ডিএমকে৷
সরলেন পন্নির, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা
বড়পর্দায় জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বর্মা
আমার জন্যই নির্বাচনে হেরেছিলেন জয়ললিতা: রজনীকান্ত
সর্বশেষ খবর
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়