সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্র মোহ বড় মোহ। এই তাগিদে কত কীই না করে থাকেন অনেকে। কেউ নারীর নক্ষত্র বিচার করে ঘরে তোলেন, কেউ ঈশ্বরের দুয়োরে হত্যে দিয়ে পড়ে থাকেন, আবার কেউ কন্যাভ্রুণ হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন না। ডিজিটাল ইন্ডিয়াতেও এমন উদাহরণ কম নেই। তেমনই ঘটনা এবার ঘটল রাজস্থানে। বংশরক্ষার তাগিদে পুত্রসন্তান চাই। এর জন্যই ৩০ বছরের যুবতীকে বিয়ে করলেন ৮৩ বছরের বৃদ্ধ।
[আফরাজুলকে মেরে আফসোস নেই, জেল থেকেই বিস্ফোরক ভিডিও শম্ভুলালের]
রাজস্থানের সমরডা জেলার বাসিন্দা ৮৩ বছরের ওই বৃদ্ধ। নাম সুখরাম ভৈরব। জানা গিয়েছে, জেলায় প্রচুর সম্পত্তি রয়েছে বৃদ্ধের। রয়েছে প্রথম পক্ষের স্ত্রী বাট্টো ও দুই বিবাহিতা কন্যা। এক পুত্রও ছিল। কিন্তু বছর কুড়ি আগে বিরল রোগে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই সুখরামের জীবনে সুখ ছিল না। চিন্তা একটাই, এত বিপুল সম্পত্তি রয়েছে তাঁর। তিনি না থাকলে স্থাবর-অস্থাবর সেই সম্পত্তি কে দেখবে? এই কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করবেন বলে ঠিক করেন সুখরাম। এর জন্য প্রথম স্ত্রীর অনুমতিও চান। স্বামীর মঙ্গলের কথা ভেবে অনুমতি দিয়েও দেন বাট্টো। স্বচ্ছল সুখরামের পাত্রী খুঁজে পেতে দেরি হয়নি। গ্রামেই মিলেছে বছর তিরিশের যুবতী। হোক না মেয়ের থেকেও কম বয়সের ৮৩ বছরের বৃদ্ধের দৃঢ় বিশ্বাস, তাঁর থেকে পুত্রসন্তানের প্রাপ্তি হবে। বংশ রক্ষা হবে।
[বাড়ল আবেদনের বয়সসীমা, রেলে শীঘ্রই ৯০ হাজার নিয়োগ]
বেশ ঘটা করেই ৮৩ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের যুবতীর বিয়ে হয়েছে। গ্রামের লোকেরাও পাত পড়ে খেয়েছেন। অথচ এমন খবর প্রশাসনের কাছেই নেই। অতিরিক্ত জেলাশাসক রাজনারায়ণ শর্মা জানান ঘটনার সময় জেলাশাসক বাইরে ছিলেন। আর তিনিও এমন কোনও বিষয় জানেন না। তবে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তেহসিলদার ও স্থানীয় থানাকে জানানো হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার