ধর্মঘটের ডাক ওলা-উবের চালকদের

পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৮:৪৬

options
link
ধর্মঘটের ডাক ওলা-উবের চালকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাজধানী নয়াদিল্লি ও এনসিআরে ধর্মঘটের ডাক দিল অ্যাপ নির্ভর ট্যাক্সি সার্ভিস ওলা ও উবের চালকদের সংগঠন৷ এর ফলে এদিন রাস্তায় বেরিয়ে লাক্সারি ক্যাব পেতে বেগ পেয়েছেন রাজধানীর বাসিন্দারা৷

Advertisement

সর্বদয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের ডাকা এদিনের ধর্মঘটে ২০০০-এরও বেশি চালক যোগ দিয়েছেন বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদপত্র৷ টার্গেট পূরণের জন্য আরও বেশি সময় ও বকশিস বাড়ানোর দাবিতে এদিন ধর্মঘট ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷ সংগঠনের কর্তাদের আশা, অন্তত ৪০ থেকে ৫০ হাজার ট্যাক্সিচালক তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করবেন৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের)

সম্প্রতি, এক উবের চালকের দুর্ঘটনায় মৃত্যুর পর ধর্মঘটিদের দাবি, লাক্সারি ক্যাব চালকদের জন্যও বিমার বন্দোবস্ত করতে হবে মালিকপক্ষকে৷ একটি সূত্রের দাবি, দিল্লির পাশাপাশি এই একই দাবিতে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও বিক্ষোভ দেখাচ্ছে ওলা-উবের চালকরা৷ এদিন রামলীলা ময়দান থেকে যন্তরমন্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করারও পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের৷ তাঁদের দাবি, ওলা ও উবেরের ভাড়া অবিলম্বে বাড়াতে হবে৷ নিয়ম মাফিক পুরো সাপ্তাহিক বেতন দিতে হবে চালকদের৷ প্রতি কিলোমিটার ৬ টাকা ভাড়ায় ট্যাক্সি পরিষেবা দেওয়া বন্ধ করতে হবে৷ ‘শেয়ার রাইড’ বন্ধ করতে হবে৷ দাবি পূরণ না হলে তাঁরা আমরণ অনশনে যাবেন বলেও আগাম হুমকি দিয়ে রেখেছেন ওলা-উবের চালকরা৷ এর পাশাপাশি, দুই সংস্থাকেই নতুন গাড়ি কেনা বন্ধ করতে হবে বলেও দাবি করেছেন বিক্ষোভকারীরা৷

Advertisement

এ বিষয়ে উবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, “কয়েকজন বিক্ষোভকারী রাজধানীতে ট্যাক্সি পরিষেবা বিঘ্নিত করছে৷ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজধানীকে সচল রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ চালক ও যাত্রীর নিরাপত্তাকে আমরা সবসময়ই প্রাধান্য দিই৷”

(মুশফিকরের আজব রিভিউ কল দেখে হেসে গড়াগড়ি কোহলি)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.