সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সবচেয়ে প্রবীণ মামলাকারী হাসিম আনসারি৷ অযোধ্যার বাসিন্দা আনসারি ১৯৪৯ সাল থেকে এই মামলার সঙ্গে জড়িত ছিলেন৷ বুধবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৫৷ বেশ কয়েকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন৷ সেই কারণেই আনসারির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র ইকবাল৷
অযোধ্যাতেই জন্ম আনসারির৷ ১৯৪৯ সালে ফৈজাবাদের দেওয়ানি আদালতে আনসারিই প্রথম রাম জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে মামলা দায়ের করেন৷ এই মামলায় আনসারির সঙ্গে ছিলেন আরও ছয় জন৷ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়৷ ২০১০ সালে এই মামলায় এলাহাবাদ হাই কোর্ট তার রায়ে বিতর্কিত জমির এক তৃতীয়াংশ অযোধ্যার নির্মোহী আখড়াকে দেয়৷ বাকি দুই তৃতীয়াংশ জমি ওয়াকফ বোর্ড ও রাম লালার প্রতিনিধিদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা জানায়৷
কিন্তু হাই কোর্টের ওই রায়ে সন্তুষ্ট হতে পারেননি আনসারি৷ সেই কারণে তিনি নতুন করে আদালতের বাইরে এই বিতর্ক মেটানোর চেষ্টা শুরু করেন৷
সর্বশেষ খবর
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?