Fuel Crisis

অনুপ্রেরণা মোদি, জ্বালানি সাশ্রয়ে কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন ওম বিড়লা ও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী

অভিনব কাণ্ড করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। বৃহস্পতিবার মোটরবাইকে চেপে বিধানসভায় পৌঁছলেন তিনি। ফড়ণবিসের বাইকের পিছনে চাপলেন বিজেপি নেতা ও মন্ত্রী আশীষ শেলার। কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৫:৫৬

options
link
অনুপ্রেরণা মোদি, জ্বালানি সাশ্রয়ে কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন ওম বিড়লা ও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী
মোটরবাইকে বিধানসভায় পৌঁছলেন দেবেন্দ্র ফড়ণবিস।

পশ্চিম এশিয়ায় অস্থিরতায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট (Fuel Crisis) তৈরি হয়েছে। জ্বালানি সাশ্রয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে ২-এ নামিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির দেখানো পথে হাঁটলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। জ্বালানি সাশ্রয়ে প্রত্যেকেই নিজেদের কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন!

Advertisement

অভিনব কাণ্ড করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও। বৃহস্পতিবার মোটরবাইকে চেপে বিধানসভায় পৌঁছলেন তিনি। ফড়ণবিসের বাইকের পিছনে চাপলেন বিজেপি নেতা ও মন্ত্রী আশীষ শেলার। অন্যদিকে রাজস্থানে নজিরবিহীন কাণ্ড করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। বিকানের স্টেশন থেকে ই-রিক্সায় (টোটো) চেপে নিজের বাড়িতে ফিরলেন তিনি। এদিকে নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সূত্রের খবর, নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কামানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বুধবারই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর জন্য। এই পদক্ষেপের জেরে নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করে নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজের কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের জন্য নতুন করে কোনও গাড়ি কেনা যাবে না।

Advertisement

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে, তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, আগামী একবছর বিদেশযাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদি। একইসঙ্গে পেট্রল-ডিজেলের ব্যবহার হ্রাস, ভোজ্য তেলের ব্যবহার হ্রাস এবং সোনা কেনাও কমিয়ে আনারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.