Omar Abdullah

বাংলায় গেরুয়া ঝড় দেখেই ওমর আবদুল্লার দু’শব্দের টুইট, ‘ব্লাডি হেল’

তাঁকে ট্রোল করা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৭:২৫

options
link
বাংলায় গেরুয়া ঝড় দেখেই ওমর আবদুল্লার দু’শব্দের টুইট, ‘ব্লাডি হেল’
ফাইল ছবি।

বেলা গড়াতেই কার্যত স্পষ্ট ট্রেন্ড! বাংলায় শুরু হয়ে গিয়েছে গেরুয়া আবির খেলা। আর এই পরিস্থিতিতে ওমর আবদুল্লা (Omar Abdullah) এক্স হ্যান্ডলে লিখলেন, ‘ব্লাডি হেল!’ এরপরই তাঁকে লাগাতার ট্রোল করা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

একজন নেটিজেন শেয়ার করেছেন একটি ছবি। যেখানে হাস্যরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশন ‘এত হালকা ভাবে নেওয়া উচিত হয়নি ওমরজি। ওঁর নাম নরেন্দ্র মোদি।’ আরেকজন লিখেছেন, ‘তৃণমূল এই মুহূর্তে বলছে খেলা হবে, জয় শ্রীরাম।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

TMC RIGHT NOW
Khela hobe
Jai Shree Ram 🛕🛕
#electionresult2026 pic.twitter.com/E6K3MkXQLe
— Harinath (@harinath8003) May 4, 2026

উল্লেখ্য, সকাল আটটা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির প্রার্থীরা একাধিক জায়গায় এগিয়ে রয়েছেন। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির প্রার্থীরা এগিয়ে যেতে থাকেন। ক্রমে সেই ট্রেন্ড প্রায় গোটা বাংলাতেই দেখা যায়। খাস কলকাতায় বিজেপি একাধিক আসনে এগিয়ে যেতে থাকে। এরপর খোলা হয় ইভিএম।
দেখা যায় বিজেপি প্রার্থীদের ব্যবধান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থীরা একাধিক আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যান। কলকাতাতেও বিজেপি ভালো ফল করার ইঙ্গিত। তার আগেই অবশ্য আবদুল্লা তাঁর প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন। ভোটগণনার আগে ইন্ডিয়া জোটের অনেকেই মমতাকে সমর্থন জানিয়েছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন ওমর আবদুল্লাও। এবার স্পষ্টতই হতাশা ব্যক্ত করতে দেখা গেল তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন