সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেশে ফিরলেন ইরানের (Iran) হাতে আটকে পড়া ভারতীয় নাবিক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ইরান থেকে ভারতে ফিরে এসেছেন আটকে পড়া এক নাবিক। আটকে পড়া বাকি নাগরিকদের সুরক্ষিত রাখতেও ইরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
গত দুসপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছিল। এহেন পরিস্থিতিতে ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি (Israel) জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। তাঁরা ইরানের বিশেষ বাহিনীর হাতে ‘বন্দি’হন। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন নাবিকদের পরিবার। কীভাবে ভারতীয় নাবিকদের (Indian Sailor) মুক্তি দেওয়া হবে, সেই নিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।
[আরও পড়ুন: দীর্ঘদিনের ‘উপেক্ষা’, জাঠ নেতাদের ‘দাদাগিরি’, গুজরাট-উত্তরপ্রদেশে বিজেপির চিন্তা ‘রাজপুত বিদ্রোহ’]
পাঁচদিন জাহাজে বন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন অ্যান টেসা জোসেফ নামে এক নাবিক। কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার কোচিন বিমানবন্দরে পৌঁছন এই নাবিক। তার পরে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পণ্যবাহী জাহাজে আটকে থাকা বাকি ১৬ ভারতীয়র সঙ্গে যোগাযোগ রেখেছে তেহরানের ভারতীয় দূতাবাস। সকলেই সুস্থ রয়েছেন, পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছেন তাঁরা। ইরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার।
ইরানের জাহাজ থেকে ভারতীয় নাবিক দেশে ফেরার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জয়শংকর (S Jaishankar)। ইরানের ভারতীয় দূতাবাসকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “অ্যান টেসা জোসেফ দেশে ফিরেছেন, তাই আমরা খুব খুশি। মোদির গ্যরান্টি সব সময় পূরণ হয়। সেটা দেশে হোক বা বিদেশে।” যদিও আটকে পড়া বাকি নাবিকরা কবে ভারতে ফিরবেন সেই নিয়ে কিছু জানানো হয়নি বিদেশমন্ত্রকের তরফে।
[আরও পড়ুন: কাঠফাটা গরমেই হয় লোকসভা নির্বাচন, কেন জানেন?]
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে