সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করুক না কেন, তাঁদের সেই স্বপ্ন অধরাই থেকে যাবে৷ শুক্রবার এমনই বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান৷
সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেছেন, বিরোধীদের আর কোনও কাজ নেই৷ তাঁরা রাতেও প্রধানমন্ত্রীর পদত্যাগের স্বপ্ন দেখেন৷ শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছেন তাঁরা৷ তাঁরা নিজেও জানেন, প্রধানমন্ত্রী যা করছেন দেশের ভালোর জন্যই করছেন৷” চৌহ্বানের দাবি, পুরনো বড় নোট বাতিল করে মোদি কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন৷ গোটা দেশ তাঁর পাশে রয়েছে৷ এদিনই নোট বাতিলের ৫০ দিন পূরণ হল৷
বৃহস্পতিবারই সাধারণ মানুষকে নোট বাতিলের সুফল সম্পর্কে জানাতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ অর্থমন্ত্রকের তরফে ক্যাবিনেট মন্ত্রীদের বেশ কয়েক পাতার নথি দেওয়া হয়েছে৷ ওই নথিতে নোট বাতিলের সুফল সম্পর্কে খুঁটিনাটি লেখা রয়েছে৷ প্রত্যেক মন্ত্রীকে অন্তত ১০টি করে সভা করে নোট বাতিলের পক্ষে জনমত গড়ে তোলার দায়িত্ব দিয়েছে কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী