CDS Anil Chauhan

৪৮ ঘণ্টার পাক হামলার ছক আট ঘণ্টায় গুঁড়িয়ে দেয় ভারত, জানালেন সিডিএস চৌহান

সংঘর্ষবিরতির জন্য পাকিস্তানই অনুরোধ করে, জানালেন সিডিএস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৫, ২০:৫৪

options
link
৪৮ ঘণ্টার পাক হামলার ছক আট ঘণ্টায় গুঁড়িয়ে দেয় ভারত, জানালেন সিডিএস চৌহান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পরিকল্পনা ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু হতে বাধ্য করবে। যদিও ভারতের কৌশলী আক্রমণের সামনে আট ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে যায় ওরা। সংঘর্ষবিরতির জন্য ভারতকে অনুরোধ করে। মঙ্গলবার জানালেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান।

Advertisement

মঙ্গলবার পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। সেখানেই তিনি বলেন, ইসলামাবাদই সংঘাত বাড়িয়েছিল। অপারেশন সিঁদুরের তিন দিন পরে ১০ মে রাত ১টা নাগাদ সামরিক হামলা চালায় ওরা। পাকিস্তানের পরিকল্পনা ছিল ধারাবাহিক আক্রমণ চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু হতে বাধ্য করবে। যদিও ওদের সমস্ত জারিজুরি আট ঘণ্টার মধ্যে গুটিয়ে যায়। কোন কৌশলে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে পালটা হামলায় পাকিস্তানের নূর খান, মুরিদ ও রফিকির মতো একাধিক বিমানঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। নষ্ট করা হয়ে প্রতিবেশী দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। জেনারেল চৌহান আরও জানান, সংঘর্ষবিরতির অনুরোধ জানিয়ে পাকিস্তানের ডিজিএমই হটলাইনে ভারতের ডিজিএমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেহেতু ওরা বুঝেছিল যুদ্ধ চালিয়ে গেলে আরও ক্ষতি হবে। সেই কারণেই ওরা সংঘর্ষবিরতির পথে হাঁটে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.