সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ দিয়েছেন তিনি৷ পাকিস্তানের সীমান্ত চুক্তি লঙ্ঘনের কারণেই শহিদ হতে হয়েছে বিএসএফ হেড কনস্টেবল সুশীল কুমারকে৷ আর তাই তাঁর শেষযাত্রায় উঠল ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান৷
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন চলছেই৷ পাক রেঞ্জার্সদের আক্রমণেই শহিদ হয়েছিলেন জওয়ান গুরনাম সিং৷ আর এস পুরায় এরকমই এক সংঘর্ষে মারাত্মক জখম হয়েছিলেন বিএসএফ হেড কনস্টেবল সুশীল কুমারও৷ বুকে বুলেট লেগেছিল তাঁর৷ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ জম্মুর বিএসএফ ক্যাম্পে শহিদকে শ্রদ্ধা জানানো হয়৷ এরপর তাঁর মরদেহ নিয়ে আসা হয় জন্মস্থান কুরুক্ষেত্রে৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷ শেষযাত্রায় বিরাট মিছিল করেন স্থানীয়রা৷ সেই শোকযাত্রায় উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান৷
এর আগেও বহু শহিদের পরিবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে৷ পাকিস্তানকে সমুচিত জবাব দিতে প্রশাসনের কাছে আর্জিও জানিয়েছেন শহিদের আত্মীয়রা৷ তবে সুশীল কুমারের শেষযাত্রায় যেভাবে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠল তা বেশ চমকপ্রদ৷
#WATCH ‘Pakistan Murdabad’ slogans raised at the funeral procession of BSF jawan Sushil Kumar in Kurukshetra (Haryana) pic.twitter.com/L8o54nIb4j
— ANI (@ANI_news) October 25, 2016
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের