সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে চরবৃত্তির অভিযোগে সোমবার ফাঁসির সাজা শোনাল পাক আদালত৷ ভারতীয় নাগরিক কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ উঠেছে৷ গতবছর তাঁকে গ্রেপ্তার করে পাক পুলিশ৷
এদিন পাকিস্তানের ইন্টার পাবলিক রিলেশন (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, “অভিযুক্ত ভারতীয় চর পাক সেনার গোপন তথ্য বেআইনিভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল৷ তার কোর্ট মার্শালের নির্দেশ হয়েছে৷ আদালত তাকে ফাঁসির সাজা শুনিয়েছে৷” গতবছরের ৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ৷
Alleged Indian spy Kulbhushan Jadhav given death sentence, reports Pak Media quoting ISPR
Advertisement— ANI (@ANI_news) April 10, 2017
ভারত যদিও বারবারই দাবি জানিয়ে এসেছে, কুলভূষণ যাদব একজন প্রাক্তন নৌসেনার অফিসার৷ কিন্তু তাঁর সঙ্গে চরবৃত্তির কোনও যোগ নেই৷ কিন্তু যাদবের মুক্তির দাবি বারবারই জানিয়ে এসেছে ভারত৷ কূটনৈতিক স্তরে অন্তত ছয়বার পাকিস্তানকে আবেদন জানিয়েছে নয়াদিল্লি৷
Indian R&AW agent #Kalbushan awarded death sentence through FGCM by Pakistan Army for espionage and sabotage activities against Pakistan. pic.twitter.com/ltRPbfO30V
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) April 10, 2017
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি