ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। সেনার গুলিতে নিকেশ এক পাক জঙ্গি। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়া ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গি। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তার বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
শনিবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এরপর রাতেই যৌথ অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। সেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই জঙ্গির গতিবিধি নজরে আসে। রাতের অন্ধকারে বারবার সে তার অবস্থান বদল করছিল। ফলে প্রাথমিকভাবে তাকে ধরতে সমস্যায় পড়তে হয়েছিল বাহিনীকে। তবে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে ওই জঙ্গি। এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিহত হয় ওই জঙ্গি।
OP DIGGI 2, Uri
AdvertisementBased on a specific intelligence input provided by #JKP regarding an infiltration attempt, a joint operation was launched on intervening night of 14-15 Mar 26 in Gen area Buchhar, Uri sector.
Alert troops spotted suspicious movement of a terrorist in the… pic.twitter.com/kGHHl0osl6
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) March 15, 2026
ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস জানিয়েছে, ওই জঙ্গির গতিবিধি নজরে আসতেই সেনাবাহনী সতর্ক হয়ে যায়। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর তাকে নিকেশ করা হয়। ওই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, রাইফেল এবং কার্তুজ।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’