US-Iran ceasefire

‘ইরান যুদ্ধে পাক মধ্যস্থতা বিদেশনীতির লজ্জা’, ‘স্বঘোষিত বিশ্বগুরু’ মোদিকে তোপ কংগ্রেসের

অপারেশন সিঁদুরের কথা স্মরণ করিয়ে রমেশ বলেন, বিশ্বকূটনীতিতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ জায়গা পাওয়ায় ভারতের যাবতীয় পরিকল্পনায় জল পড়ল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৫:২১

options
link
‘ইরান যুদ্ধে পাক মধ্যস্থতা বিদেশনীতির লজ্জা’, ‘স্বঘোষিত বিশ্বগুরু’ মোদিকে তোপ কংগ্রেসের
কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের জন্য যুদ্ধবিরতির পথে হেঁটেছে আমেরিকা ও ইরান (US-Iran ceasefire)। এই ঘটনাকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিল কংগ্রেস। মোদিকে ‘স্বঘোষিত বিশ্বগুরু’ বলে কটাক্ষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বললেন, এই ঘটনা ভারতের বিদেশনীতির চরম ব্যর্থতা। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের কথা স্মরণ করিয়ে রমেশ বলেন, বিশ্বকূটনীতিতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ জায়গা পাওয়ায় ভারতের যাবতীয় পরিকল্পনায় জল পড়ল।

Advertisement

গত ৪০ দিন ধরে ভয়ংকর যুদ্ধের পর পাক মধ্যস্থতায় বুধবার থেকে ১৫ দিনের জন্য কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। পাকিস্তানের কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে এদিন সকালে মোদি সরকারকে তোপ দাগেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পাকিস্তানের মধ্যস্থতায় এই সংঘর্ষবিরতি প্রধানমন্ত্রী মোদির অত্যধিক ব্যক্তিনিষ্ঠ কূটনীতির এক চরম ব্যর্থতা।’ অপারেশন সিঁদুরের পর এই পাকিস্তানকে সন্ত্রাসের দেশ হিসেবে তুলে ধরতে গোটা বিশ্বে প্রতিনিধি পাঠিয়েছিল ভারত। সে কথা মনে করিয়ে জয়রাম বলেন, পাকিস্তান একটি দেউলিয়া দেশ। এরা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। তারপরও এই ঘটনার পর স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তানকে বিশ্বে একঘরে করার যে নীতি ভারত নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে মুম্বই হামলার পর পাক বিরোধী পদক্ষেপে মনমোহন সরকারের বিদেশনীতির সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রমেশ লেখেন, ‘স্বঘোষিত বিশ্বগুরু ভাঁওতাবাজি এখন পুরোপুরি ফাঁস হয়ে গিয়েছে। তাঁর ৫৬ ইঞ্চির ছাতি এখন সংকুচিত হয়ে পড়েছে।

মোদিকে ব্যঙ্গ করে জয়রাম রমেশ লেখেন, ‘স্বঘোষিত বিশ্বগুরু ভাঁওতাবাজি এখন পুরোপুরি ফাঁস হয়ে গিয়েছে। তাঁর ৫৬ ইঞ্চির ছাতি এখন সংকুচিত হয়ে পড়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শংকরকেও তোপ দাগতে ছাড়েননি কংগ্রেস নেতা। মধ্যস্থতাকারী পাকিস্তানকে ‘দালাল’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের ২ দিন পর হামলা হয়েছিল ইরানে। সেকথা স্মরণ করিয়ে জয়রাম লেখেন, ‘ইরান যুদ্ধ ও গাজায় ইজরায়েলের হামলা নিয়েও কখনও মুখ খোলেনি প্রধানমন্ত্রী। যা দেশের বিদেশনীতির জন্য বিপজ্জনক।’ এর সঙ্গেই কংগ্রেসের প্রশ্ন, কেন আকস্মিকভাবে অপারেশন সিঁদুর বন্ধ করা হল? এই বিষয়ে মোদি সরকার ও তাঁর দল এখনও কোনও ব্যাখ্যা দেয়নি। বিদেশনীতির বেহাল অবস্থা তুলে ধরে আরও লেখেন, ‘ভারত-পাক যুদ্ধবিরতি প্রথম ঘোষণা করেছিলেন মার্কিন বিদেশসচিব এবং মার্কিন প্রেসিডেন্ট অন্তত ১০০ বার এর কৃতিত্ব নিয়েছেন।’

Advertisement

উল্লেখ্য, ভারতীয় সময় বুধবার ভোরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় দু’পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এদিন সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। এই প্রস্তাব অনুযায়ী, দু’সপ্তাহের জন্য ইরানের সঙ্গে আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান।’ ট্রাম্প আরও জানিয়েছেন, চূড়ান্ত চুক্তিতে পৌঁছনোর জন্য আগামী দু’সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, “ইরানের জারি করা ১০ দফা শর্ত আমাদের কাছে আসে। আমরা বিশ্বাস করি, আলোচনার জন্য এই প্রস্তাব একটা ভিত্তি হতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.